Logo
Logo
×

Advertisement

জাতীয়

কে কোন ধর্মের তা বিবেচ্য নয়, আমরা সবাই বাংলাদেশি: ডেপুটি স্পিকার

Icon

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পিএম

কে কোন ধর্মের তা বিবেচ্য নয়, আমরা সবাই বাংলাদেশি: ডেপুটি স্পিকার

দুর্গাপুর উপজেলার বিরিশিরিতে ‘অবহেলিত শিশুর সার্বিক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ’ প্রতিপাদ্যে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

Advertisement

পাহাড়, সমতল কিংবা হাওড়—অঞ্চলভেদে বা ধর্মীয় পরিচয়ের কারণে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি না করে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, কে কোন ধর্মের তা বিবেচ্য নয়, আমরা সবাই বাংলাদেশি। ব্যক্তিগত স্বার্থ, নেতৃত্বের দ্বন্দ্ব কিংবা রাজনৈতিক মতপার্থক্যের কারণে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরিতে ‘অবহেলিত শিশুর সার্বিক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ’ প্রতিপাদ্যে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের ময়মনসিংহ ক্লাস্টারের ১৬টি এলডিসি শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

ডেপুটি স্পিকার বলেন, গারো-হাজংসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মধ্যে ছোটবেলা থেকেই ঐক্য ও পারস্পরিক সহযোগিতার চর্চা দেখে এসেছি। সময়ের সঙ্গে সেই ঐক্যে ফাটল ধরেছে, যা আমাকে ব্যথিত করে। আপনাদের বিভেদের সবচেয়ে বড় শিকার হচ্ছে আপনাদেরই সন্তানরা। নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে না পারলে এলাকার উন্নয়ন এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও বাধাগ্রস্ত হবে।

কম্প্যাশন ইন্টারন্যাশনালের আর্থিক সহায়তার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, কম্প্যাশন অর্থ সহমর্মিতা, ভালোবাসা ও যত্ন। প্রতিষ্ঠানটি আপনাদের শিশুদের কল্যাণ, শিক্ষা ও মানবিক বিকাশে কাজ করছে। অথচ নিজেদের ব্যক্তিত্ব, অহংবোধ কিংবা নেতৃত্বের দ্বন্দ্বকে বড় করে দেখতে গিয়ে শিশুদের সেই সুযোগ থেকে বঞ্চিত করা উচিত নয়। সংশ্লিষ্ট সংগঠনগুলোর মধ্যে বিভেদ থাকলে অর্থায়ন অব্যাহত রাখার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে।

দুর্গাপুর ও কলমাকান্দায় উন্নয়নমূলক কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগের কথা জানিয়ে কায়সার কামাল বলেন, এ অঞ্চলে কার্যক্রম পরিচালনার জন্য তিনি হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর মিস্টার ত্রিপুরাসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছেন। ইউনিসেফসহ অনেক সংস্থা এখানে কাজ করতে পারে। তবে যাদের মাধ্যমে এসব কর্মসূচি বাস্তবায়িত হবে, তাদের মধ্যে বিভেদ থাকলে উন্নয়ন কার্যক্রম ব্যাহত হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘রেইনবো স্টেট’ বা ‘রংধনুর রাষ্ট্র’ ধারণার কথা উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, রংধনুর বিভিন্ন রং যেমন একসঙ্গে মিলে সৌন্দর্য তৈরি করে, তেমনি বাংলাদেশের বিভিন্ন জাতিগোষ্ঠী, ধর্ম ও সংস্কৃতির মানুষ একসঙ্গে বসবাস করে দেশকে সমৃদ্ধ করতে পারেন। আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশ। বিরিশিরি অঞ্চলের অনেক ছেলেমেয়ে অস্ট্রেলিয়া ও আমেরিকাসহ বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত হয়েছেন। এ ধারাবাহিকতা বজায় রাখতে শিশুদের শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও সামাজিক মূল্যবোধের বিকাশ নিশ্চিত করতে হবে।

গারো ব্যাপ্টিস্ট কনভেনশনকে (জিবিসি) ঘিরে বিরোধ ও মামলা-মোকদ্দমার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, একটি প্রতিষ্ঠানের সম্পত্তি, শিক্ষা কিংবা প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে এমন বিভেদ থাকা উচিত নয়, যাতে শিশুদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয়। সংশ্লিষ্ট নেতারা নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলে ভবিষ্যতে এ ধরনের কর্মসূচিতে অংশগ্রহণের বিষয়টি তাকে পুনর্বিবেচনা করতে হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

নতুন প্রজন্মকে নিজেদের সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানানোর তাগিদ দিয়ে ডেপুটি স্পিকার বলেন, বিভেদ ভুলে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার পরিবেশ গড়ে তুলে সবাই মিলে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে হবে।

পাস্টার পরিতোষ চিসিমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন চিচাম, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ, জিবিসি বাংলাদেশের সভাপতি পাং বরুণ কুমার দারিং, পাং সমূত রংছা, সাধারণ সম্পাদক পাং সুরঞ্জন দিব্রা ও পাং দীপক রিচিলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২০ টাকা টোল আদায়কে কেন্দ্র করে ধাক্কা, জুলাইযোদ্ধা নিহত

২০ টাকা টোল আদায়কে কেন্দ্র করে ধাক্কা, জুলাইযোদ্ধা নিহত

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার

কাদা নিয়ে বিরোধ, বাঁশের আঘাতে কিশোরের মৃত্যু

কাদা নিয়ে বিরোধ, বাঁশের আঘাতে কিশোরের মৃত্যু

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক বিভাজন কাম্য নয়: ডেপুটি স্পিকার

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক বিভাজন কাম্য নয়: ডেপুটি স্পিকার

‘কেউ আশরাফ, কেউ আতরাফ নয়— সবার সমান অধিকার’

‘কেউ আশরাফ, কেউ আতরাফ নয়— সবার সমান অধিকার’

নেত্রকোনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার

নেত্রকোনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার

আরও পড়ুন

রয়টার্সের প্রতিবেদন দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে, সরকারের ঘোষণা

দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে, সরকারের ঘোষণা

কে কোন ধর্মের তা বিবেচ্য নয়, আমরা সবাই বাংলাদেশি: ডেপুটি স্পিকার

কে কোন ধর্মের তা বিবেচ্য নয়, আমরা সবাই বাংলাদেশি: ডেপুটি স্পিকার

এনসিটিবিতে পদায়নের চার দিনের মাথায় জাহিদা বেগমকে ওএসডি

এনসিটিবিতে পদায়নের চার দিনের মাথায় জাহিদা বেগমকে ওএসডি

দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি

দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম