Logo
Logo
×

Advertisement

জাতীয়

‘কেউ আশরাফ, কেউ আতরাফ নয়— সবার সমান অধিকার’

Icon

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পিএম

‘কেউ আশরাফ, কেউ আতরাফ নয়— সবার সমান অধিকার’

কলমাকান্দা উপজেলা জেলা পরিষদের হলরুমে বক্তব্য রাখছেন ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: যুগান্তর

Advertisement

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রত্যেক নাগরিকের মানবিক মর্যাদা, আইনের শাসন ও নাগরিক অধিকার নিশ্চিত হবে। এখানে কেউ আশরাফ, কেউ আতরাফ নয়; প্রত্যেক নাগরিকের সমান অধিকার থাকবে। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ বিনির্মাণে দল-মতনির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে।

রোববার (২২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা জেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী পোলিং এজেন্টদের সম্মানে আয়োজিত কৃতজ্ঞতা ও ধন্যবাদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই’—সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই বক্তব্য উদ্ধৃত করে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আমরা সেই জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করি। বাংলাদেশকে কোনো আধিপত্যবাদী বা সাম্রাজ্যবাদী শক্তির প্রভাবাধীন হতে দেওয়া হবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, দেশে একটি বিশেষ রাজনৈতিক দল কখনোই গণতান্ত্রিক ধারায় বিশ্বাস করেনি। যখনই রাষ্ট্রক্ষমতায় যাওয়ার সুযোগ পেয়েছে, তখনই গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে। স্বাধীনতার পর বাকশাল প্রতিষ্ঠা, ১৯৯৬ সালের রাজনৈতিক সহিংসতার হুমকি এবং ২০০৯ সাল থেকে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পর ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন নিয়ে জনগণের মধ্যে নানা প্রশ্ন রয়েছে। এসব ঘটনার মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। 

কায়সার কামাল বলেন, দেশের বাইরে অবস্থান করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। লন্ডনে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং নিউইয়র্কে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ওপর হামলা, বিভিন্ন স্থানে পেট্রলবোমা নিক্ষেপ ও গার্মেন্টসশিল্পে হামলার অভিযোগ উদ্বেগজনক। দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি পোশাকশিল্প। এ শিল্পের ক্ষতি হলে শ্রমিকসহ দেশের সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

ডেপুটি স্পিকার বলেন, দেড় মাসে ১ হাজার ৪০০ মানুষ হত্যার অভিযোগসহ অতীতের সহিংসতার ঘটনা দেশবাসী ভুলে যায়নি। ছোট শিশু থেকে শুরু করে তরুণদের প্রাণহানির ঘটনা ঘটেছে। এখন আবার সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা কোনোভাবেই কাম্য নয়।  

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হয়েছে উল্লেখ করে কায়সার কামাল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একটি মানবিক ও সুন্দর বাংলাদেশ গড়তে চায়। এ জন্য দলের নেতাকর্মীদের ত্যাগ স্বীকার করতে হবে। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে রাষ্ট্র ও জনগণের কল্যাণে কাজ করতে চায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এমএ খায়ের। বক্তব্য দেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এজেন্ট ও জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এজমল হোসেন পাইলট, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভুঁইয়া, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আনিছুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম প্রমুখ। এই অনুষ্ঠানে ৪৪৬ জন পোলিং এজেন্ট অংশ নেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নেত্রকোনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার

নেত্রকোনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার

হাজং সম্প্রদায়ের হারানো গৌরব পুনরুদ্ধারে কাজ করছে সরকার: ডেপুটি স্পিকার

হাজং সম্প্রদায়ের হারানো গৌরব পুনরুদ্ধারে কাজ করছে সরকার: ডেপুটি স্পিকার

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা নিক্ষেপ

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা নিক্ষেপ

নাশকতা ও নৈরাজ্য প্রতিরোধে রাতভর মাঠে ছিলেন এমপি হিলালী

নাশকতা ও নৈরাজ্য প্রতিরোধে রাতভর মাঠে ছিলেন এমপি হিলালী

নেত্রকোনায় ইউনিয়ন ভূমি অফিসে পেট্রল ঢেলে আগুন

নেত্রকোনায় ইউনিয়ন ভূমি অফিসে পেট্রল ঢেলে আগুন

পূর্বধলায় গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

পূর্বধলায় গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

আরও পড়ুন

‘কেউ আশরাফ, কেউ আতরাফ নয়— সবার সমান অধিকার’

‘কেউ আশরাফ, কেউ আতরাফ নয়— সবার সমান অধিকার’

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোলের হিসাবে গড়মিল, দুদকের অভিযান

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোলের হিসাবে গড়মিল, দুদকের অভিযান

দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম

দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম

জুলাইয়ে শত শত পুলিশ সদস্য নিহত—ফজলুরের তথ্য অসত্য

জুলাইয়ে শত শত পুলিশ সদস্য নিহত—ফজলুরের তথ্য অসত্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম