Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পূর্বধলায় গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

Icon

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৬:০০ পিএম

পূর্বধলায় গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

পূর্বধলায় গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

Advertisement

নেত্রকোনার পূর্বধলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ের বারান্দায় পেট্রলজাতীয় দাহ্য পদার্থ ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার খলিশাউড় ইউনিয়নের বালুচড়া বাজারে ব্যাংকটির খলিশাউড় শাখায় এ ঘটনা ঘটে।

তবে স্থানীয় বাসিন্দা ও পুলিশের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে দুর্বৃত্তরা ব্যাংকের সামনের বারান্দায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় ব্যাংকের ভেতরে দায়িত্বে থাকা নৈশপ্রহরী আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে বাজারের পাহারাদার ও স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন। পরে পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

গ্রামীণ ব্যাংকের খলিশাউড় শাখার (বালুচড়া বাজার) এরিয়া ম্যানেজার শ্যামল কুমার দাস বলেন, নৈশপ্রহরীর চিৎকার শুনে বাজারের পাহারাদার, স্থানীয় বাসিন্দা ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান। আগুন বারান্দার মধ্যেই সীমাবদ্ধ থাকায় ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, রাতে পুলিশের একটি টহল দল ওই এলাকায় দায়িত্ব পালন করছিল। অগ্নিকাণ্ডের বিষয়টি জানার পর পুলিশ সদস্যরা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে আগুন নেভান।

ওসি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বর পছন্দ হয়নি, বিয়ে ভাঙতে ‘বিষ মেশানো মিষ্টি’ পাঠালেন কনে!

বর পছন্দ হয়নি, বিয়ে ভাঙতে ‘বিষ মেশানো মিষ্টি’ পাঠালেন কনে!

আ.লীগের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার রানা গ্রেফতার

আ.লীগের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার রানা গ্রেফতার

বারহাট্টায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন

বারহাট্টায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন

নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন

নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন

ছাত্র-জনতার মিছিলে হামলা: মদন আ.লীগের সহ-সভাপতি গ্রেফতার

ছাত্র-জনতার মিছিলে হামলা: মদন আ.লীগের সহ-সভাপতি গ্রেফতার

অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকার তলপেটে লাথি-পুড়িয়ে মারার হুমকি!

অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকার তলপেটে লাথি-পুড়িয়ে মারার হুমকি!

আরও পড়ুন

ফুলগাজীতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা নিক্ষেপ

ফুলগাজীতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা নিক্ষেপ

বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে

বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে

‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে’

‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে’

দাঁড়িয়ে থাকা চার বাসে গানপাউডার দিয়ে অগ্নিসংযোগ

দাঁড়িয়ে থাকা চার বাসে গানপাউডার দিয়ে অগ্নিসংযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম