Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বারহাট্টায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪০ পিএম

বারহাট্টায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন

Advertisement

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়টির পাশাপাশি পাশের একটি লাকড়ির দোকানও পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বুধবার (১৮ নভেম্বর) ভোর চারটার দিকে উপজেলার চিরাম ইউনিয়নের বামনগাঁও বাজারে থাকা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে দুর্বৃত্তরা চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে কার্যালয়টি ও পাশের একটি লাকড়ির দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান।

পুলিশ ও ফায়ার সার্ভিসের ধারণা- কার্যালয়টিতে দুর্বৃত্তরা আগুন দিয়ে থাকতে পারে। 

বারহাট্টা থানার ওসি চম্পক দাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন দিয়েছে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন

নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন

ছাত্র-জনতার মিছিলে হামলা: মদন আ.লীগের সহ-সভাপতি গ্রেফতার

ছাত্র-জনতার মিছিলে হামলা: মদন আ.লীগের সহ-সভাপতি গ্রেফতার

অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকার তলপেটে লাথি-পুড়িয়ে মারার হুমকি!

অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকার তলপেটে লাথি-পুড়িয়ে মারার হুমকি!

ডেপুটি স্পিকারের উদ্যোগে কলমাকান্দার পর্যটন সম্ভাবনাময় এলাকা পরিদর্শন

ডেপুটি স্পিকারের উদ্যোগে কলমাকান্দার পর্যটন সম্ভাবনাময় এলাকা পরিদর্শন

ঘর থেকে তুলে নিয়ে নবম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ঘর থেকে তুলে নিয়ে নবম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

দেশের দীর্ঘতম দুই লেনের অস্থায়ী সেতু উদ্বোধন করলেন শিক্ষার্থীরা

দেশের দীর্ঘতম দুই লেনের অস্থায়ী সেতু উদ্বোধন করলেন শিক্ষার্থীরা

আরও পড়ুন

বিএনপি নেতার বাড়িতে পেট্রল ঢেলে আগুন

বিএনপি নেতার বাড়িতে পেট্রল ঢেলে আগুন

বারহাট্টায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন

বারহাট্টায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন

রংপুরে মধ্যরাতে যাত্রীবাহী বাসে আগুন

রংপুরে মধ্যরাতে যাত্রীবাহী বাসে আগুন

গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন বিক্ষুব্ধ শ্রমিকদের

গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন বিক্ষুব্ধ শ্রমিকদের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম