Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঘর থেকে তুলে নিয়ে নবম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

Icon

নেত্রকোনা ও কেন্দুয়া প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পিএম

ঘর থেকে তুলে নিয়ে নবম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

কেন্দুয়া থানা

Advertisement

নেত্রকোনার কেন্দুয়ায় ঘর থেকে তুলে নিয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে তিন যুবকের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা করেছেন।

রোববার (১৫ নভেম্বর) দায়ের করা মামলার আসামিরা হলেন- উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কামারগাঁও গ্রামের মো. লিটন মিয়ার ছেলে মো. শুভ (২৩), মোখলেছ মিয়ার ছেলে মো. নূর আলম (৩০) এবং ফজলুর রহমানের ছেলে শাহ আলম (২৮)।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে ওই ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়। এ সময় প্রতিবেশী চাচাতো ভাই পরিচয়ধারী ওই তিন যুবক তার মুখ চেপে ধরে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে কামারগাঁও গ্রামের কান্দা হাওড়ের একটি গোরস্থানের পাশে নিয়ে যায়। সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়। একপর্যায়ে ছাত্রীটি অচেতন হয়ে পড়লে অভিযুক্তরা তাকে ফেলে রেখে চলে যায়।

রাত আনুমানিক আড়াইটার দিকে জ্ঞান ফিরলে ছাত্রীটি নিজেকে একা দেখতে পায়। পরে সে পাশের শিবপুর গ্রামে এক বান্ধবীর বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। পরদিন শনিবার সকালে পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হলে তার বাবা গিয়ে মেয়েকে বাড়িতে নিয়ে আসেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তিন যুবকের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ওই তরুণী এখন সুস্থ আছে। তার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে।

এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি ভুক্তভোগী শিক্ষার্থীর নিরাপত্তা, প্রয়োজনীয় চিকিৎসা এবং মানসিক সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দেশের দীর্ঘতম দুই লেনের অস্থায়ী সেতু উদ্বোধন করলেন শিক্ষার্থীরা

দেশের দীর্ঘতম দুই লেনের অস্থায়ী সেতু উদ্বোধন করলেন শিক্ষার্থীরা

চাকরির প্রলোভনে কিশোরীকে আটকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

চাকরির প্রলোভনে কিশোরীকে আটকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

৯ বছরের শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষককে পিটুনি

৯ বছরের শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষককে পিটুনি

গার্মেন্টসে চাকরির প্রলোভনে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ

গার্মেন্টসে চাকরির প্রলোভনে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ

ডিসেম্বর ঘিরে সীমান্তে বিজিবির নজরদারি জোরদার

ডিসেম্বর ঘিরে সীমান্তে বিজিবির নজরদারি জোরদার

আরও পড়ুন

এমপি নুসরাতের বাড়িতে আগুন, তদন্তে আরও ৭ দিন সময় চাইল কমিটি

এমপি নুসরাতের বাড়িতে আগুন, তদন্তে আরও ৭ দিন সময় চাইল কমিটি

দাওয়াত খেয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু, নবদম্পতিসহ অসুস্থ অর্ধশতাধিক

দাওয়াত খেয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু, নবদম্পতিসহ অসুস্থ অর্ধশতাধিক

ঘর থেকে তুলে নিয়ে নবম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ঘর থেকে তুলে নিয়ে নবম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ব ইতিহাসে ভাসানীর মতো নেতা আর আসবেন না: আবদুল হাই শিকদার

বিশ্ব ইতিহাসে ভাসানীর মতো নেতা আর আসবেন না: আবদুল হাই শিকদার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম