Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পিএম

বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

Advertisement

বগুড়ায় চার বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ২২ বছর বয়সি এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত যুবক রাহুলের দাদা ও দাদিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত রাহুল পলাতক রয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) বিকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার বিকাল ৪টার দিকে শিশুটি হঠাৎ নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাহুলের দাদার বাড়িতে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে রাহুল পালিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা তার দাদি (৬৫) ও দাদাকে (৭০) আটক করে পুলিশের হাতে তুলে দেন।

স্থানীয় বাসিন্দা তহমিনা আক্তার লিলি অভিযোগ করেন, ঘটনার বিচার চাইতে গেলে উলটো তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। বিভিন্ন সময় তাদের ভয়ভীতি দেখানো হয়েছে। এ বিষয়ে স্থানীয় সাবেক কাউন্সিলরের কাছে একাধিকবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি।

স্থানীয় বাসিন্দা ইলিয়াছ উদ্দিন বলেন, ছোট একটি শিশুর সঙ্গে এমন ঘটনা মেনে নেওয়ার মতো নয়। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

শিশুটির বাবা জানান, গত ১৬ অক্টোবর তাদের পরিবারের দুটি এবং শিশুটির দাদির দুটি, মোট চারটি মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাহুলের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়। এরপর থেকে রাহুল ও তার পরিবারের সদস্যরা বিভিন্নভাবে তাদের ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ উভয় পক্ষের মধ্যে মীমাংসা করে দেয়।

শিশুটির বাবা আরও বলেন, শনিবার বিকালে মেয়েকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে রাহুলের দাদার বাড়ি থেকে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। মেয়ের সঙ্গে নৃশংস ঘটনা ঘটানো হয়েছে উল্লেখ করে তিনি জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী বলেন, শনিবার বিকালে মোবাইল ফোনে শিশুকে ধর্ষণের অভিযোগ এবং অভিযুক্তের দাদা-দাদিকে আটকে রাখার খবর পান তারা। এরপর নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। নিরাপত্তার স্বার্থে ওই দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ওসি আরও বলেন, পুলিশ হাসপাতালে গিয়ে শিশুটিকে দেখেছে এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেছে। চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষা শেষ হলে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে। শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৯ বছরের শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষককে পিটুনি

৯ বছরের শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষককে পিটুনি

গার্মেন্টসে চাকরির প্রলোভনে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ

গার্মেন্টসে চাকরির প্রলোভনে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ

বগুড়ায় নাশকতা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেফতার

বগুড়ায় নাশকতা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেফতার

জিন তাড়ানোর কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে খতিব গ্রেফতার

জিন তাড়ানোর কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে খতিব গ্রেফতার

দুই আঙুল আর এক পায়েই আকাশ ছোঁয়ার স্বপ্ন

হার না মানা বগুড়ার আদরী দুই আঙুল আর এক পায়েই আকাশ ছোঁয়ার স্বপ্ন

‘যুদ্ধবিমানের’ লেজ চুরি

‘যুদ্ধবিমানের’ লেজ চুরি

আরও পড়ুন

বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

যন্ত্রপাতি ছাড়াই শিশুর গলা থেকে পয়সা বের করে প্রশংসায় ভাসছেন স্বাস্থ্যকর্মী

যন্ত্রপাতি ছাড়াই শিশুর গলা থেকে পয়সা বের করে প্রশংসায় ভাসছেন স্বাস্থ্যকর্মী

২৫ বছর পর খালাস পেলেন সাবেক উপমন্ত্রী সিরাজুল হক

২৫ বছর পর খালাস পেলেন সাবেক উপমন্ত্রী সিরাজুল হক

কে এই নন-পলাতক আ.লীগের সভাপতি?

কে এই নন-পলাতক আ.লীগের সভাপতি?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম