Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কে এই নন-পলাতক আ.লীগের সভাপতি?

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পিএম

কে এই নন-পলাতক আ.লীগের সভাপতি?

আইনজীবী এম কামাল উদ্দিন। ছবি: যুগান্তর

Advertisement

‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি দাবি করে ভাইরাল হয়েছেন আইনজীবী এম কামাল উদ্দিন। তিনি বিভিন্ন সময় আওয়ামী লীগের কড়া সমালোচনা করে ফেসবুকে পোস্ট করেন। গত অক্টোবরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে এবং ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়ে ব্যাপক আলোচনায় আসেন তিনি। এদিকে লকডাউনের ঘোষণা দেওয়ায় তিনি পলাতক আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের কড়া সমালোচনা ও গালি দিয়ে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

এ ঘটনার পর শুক্রবার রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কতিপয় সমর্থক শুক্রবার রাতে কর্ণফুলীর সিডিএ টেক এলাকায় তার ভাড়া বাসায় গিয়ে মবের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে আদালতে পাঠায়। পরে তিনি জরিমানা দিয়ে মুক্তি পেয়েছেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করেন।

ওসি নূর আহমেদ বলেন, শুক্রবার রাতে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। তিনি কর্ণফুলীর স্থায়ী বাসিন্দা নন। তার বাড়ি সাতকানিয়ায়। কোনো মামলা না থাকায় ৮৮ ধারায় আদালতে প্রেরণ করা হয়। পরে তাকে মুক্তি দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, এম কামাল উদ্দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্যানেল আইনজীবী হিসাবে দায়িত্ব পালন করেছেন। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে অ্যাডভোকেট কামাল উদ্দিন বলেন, ‘গতকাল জাহাঙ্গীর কবির নানককে গালি দিয়েছিলাম, কেন লকডাউন ডেকেছে। এর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ সন্ত্রাসীরা আমার ওপর হামলার চেষ্টা করেছিল। পরে প্রশাসনের হস্তক্ষেপে আমাকে উদ্ধার করা হয়। কোনো মামলা না থাকায় পুলিশ আমাকে ৮৮ ধারায় আদালতে প্রেরণ করে। এজন্য আমি স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞ। মহান আল্লাহর দরবারে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করি, তিনি যেন সুষ্ঠুভাবে দেশ চালাতে পারেন।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আউলিয়াদের দরবার আত্মশুদ্ধি ও বরকত লাভের শ্রেষ্ঠ স্থান: কাদের গনি

আউলিয়াদের দরবার আত্মশুদ্ধি ও বরকত লাভের শ্রেষ্ঠ স্থান: কাদের গনি

বাবা ও দুই মেয়ের লাশের পাশে পড়ে ছিল চিরকুট, লেখা ছিল যা

বাবা ও দুই মেয়ের লাশের পাশে পড়ে ছিল চিরকুট, লেখা ছিল যা

মুক্ত হয়ে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি

মুক্ত হয়ে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি

বাঁশখালী প্রেস ক্লাবের সভাপতি আবু বক্কর, সম্পাদক শিব্বির আহমদ

বাঁশখালী প্রেস ক্লাবের সভাপতি আবু বক্কর, সম্পাদক শিব্বির আহমদ

চট্টগ্রামে ষড়যন্ত্র-অরাজকতা দলের নেতাকর্মীরাই প্রতিহত করবেন: প্রতিমন্ত্রী

চট্টগ্রামে ষড়যন্ত্র-অরাজকতা দলের নেতাকর্মীরাই প্রতিহত করবেন: প্রতিমন্ত্রী

বিয়ের অনুষ্ঠান থেকে আর বাড়ি ফেরা হলো না আবিরের

বিয়ের অনুষ্ঠান থেকে আর বাড়ি ফেরা হলো না আবিরের

আরও পড়ুন

যন্ত্রপাতি ছাড়াই শিশুর গলা থেকে পয়সা বের করে প্রশংসায় ভাসছেন স্বাস্থ্যকর্মী

যন্ত্রপাতি ছাড়াই শিশুর গলা থেকে পয়সা বের করে প্রশংসায় ভাসছেন স্বাস্থ্যকর্মী

২৫ বছর পর খালাস পেলেন সাবেক উপমন্ত্রী সিরাজুল হক

২৫ বছর পর খালাস পেলেন সাবেক উপমন্ত্রী সিরাজুল হক

কে এই নন-পলাতক আ.লীগের সভাপতি?

কে এই নন-পলাতক আ.লীগের সভাপতি?

৯ বছরের শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষককে পিটুনি

৯ বছরের শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষককে পিটুনি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম