Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রধানমন্ত্রীর জন্য দোয়া করলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পিএম

প্রধানমন্ত্রীর জন্য দোয়া করলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি

গত অক্টোবরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে এবং ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন তিনি।

Advertisement

চট্টগ্রামে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি দাবি করা আইনজীবী এম কামাল উদ্দিনকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশের ৮৮ ধারায় কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

পরে শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় জরিমানা দিয়ে মুক্তি পান তিনি। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে কর্ণফুলী উপজেলার সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

কর্ণফুলী থানার ওসি নূর আহমেদ বলেন, শুক্রবার রাতে স্থানীয় কয়েকজন বাসিন্দা কামাল উদ্দিনের ভাড়া বাসায় যান। পরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাকে হেফাজতে নেওয়া হয়। তিনি কর্ণফুলীর স্থায়ী বাসিন্দা নন। তার বাড়ি সাতকানিয়া উপজেলায়। দেড় মাস ধরে তিনি কর্ণফুলীর সিডিএ টেক এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকছিলেন। তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় ৮৮ ধারায় আদালতে পাঠানো হয়েছে।

এম কামাল উদ্দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। এর আগে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্যানেল আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত অক্টোবরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে এবং ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন তিনি।

আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে নিজেকে ওই কমিটির সভাপতি দাবি করেন কামাল উদ্দিন। তার দেওয়া বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে অ্যাডভোকেট কামাল উদ্দিন বলেন, গতকাল জাহাঙ্গীর কবির নানককে গালি দিয়েছিলাম, কেন লকডাউন ডেকেছে। এর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী আমার ওপর হামলার চেষ্টা করেছিল। প্রশাসনের হস্তক্ষেপে আমাকে উদ্ধার করা হয়। কোনো মামলা না থাকায় পুলিশ আমাকে ৮৮ ধারায় আদালতে পাঠায়। এ জন্য আমি স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞ। মহান আল্লাহর দরবারে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করি, তিনি যেন সুষ্ঠুভাবে দেশ চালাতে পারেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাঁশখালী প্রেস ক্লাবের সভাপতি আবু বক্কর, সম্পাদক শিব্বির আহমদ

বাঁশখালী প্রেস ক্লাবের সভাপতি আবু বক্কর, সম্পাদক শিব্বির আহমদ

বগুড়ায় নাশকতা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেফতার

বগুড়ায় নাশকতা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেফতার

ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা ফিরতে না পারলে...

ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা ফিরতে না পারলে...

চট্টগ্রামে ষড়যন্ত্র-অরাজকতা দলের নেতাকর্মীরাই প্রতিহত করবেন: প্রতিমন্ত্রী

চট্টগ্রামে ষড়যন্ত্র-অরাজকতা দলের নেতাকর্মীরাই প্রতিহত করবেন: প্রতিমন্ত্রী

যে দুটি বড় কারণে শেখ হাসিনার পতন হয়েছে

যে দুটি বড় কারণে শেখ হাসিনার পতন হয়েছে

মহিলা আ.লীগ নেত্রী বেবি গ্রেফতার

মহিলা আ.লীগ নেত্রী বেবি গ্রেফতার

আরও পড়ুন

সিডরের ১৯ বছরেও আক্ষেপ উপকূলবাসীর ‘সরকার আসে, সরকার যায়— আমাগো বেড়িবাঁধ আর টেকসই হয় না’

‘সরকার আসে, সরকার যায়— আমাগো বেড়িবাঁধ আর টেকসই হয় না’

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৪৮ বিস্ফোরকসহ ডেটোনেটর উদ্ধার

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৪৮ বিস্ফোরকসহ ডেটোনেটর উদ্ধার

নারায়ণগঞ্জে আনসারের নিরাপত্তায় সচল শিল্পাঞ্চল ও মহাসড়ক; দুর্ঘটনায় আহতকে উদ্ধার

নারায়ণগঞ্জে আনসারের নিরাপত্তায় সচল শিল্পাঞ্চল ও মহাসড়ক; দুর্ঘটনায় আহতকে উদ্ধার

জাতিসংঘে বাংলাদেশ মিশনের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক

জাতিসংঘে বাংলাদেশ মিশনের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম