Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৪৮ বিস্ফোরকসহ ডেটোনেটর উদ্ধার

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পিএম

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৪৮ বিস্ফোরকসহ ডেটোনেটর উদ্ধার

সংগৃহীত ছবি

Advertisement

সিলেটের কানাইঘাট সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরকের চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা চালানে রয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ডেটোনেটর ও ফিউজ।

শনিবার (১৪ নভেম্বর) ভোরে বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সদস্যরা এ চালান জব্দ করেন। কানাইঘাট উপজেলার নুনছড়া চা বাগান এলাকার সীমান্তে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, চালানে ৪৮টি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১০০টি ডেটোনেটর এবং ১১টি ফিউজ ছিল। তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে জড়িত চোরাকারবারি ও অপরাধীরা পাশের চা বাগানের ভেতরে পালিয়ে যায়।

১৯ বিজিবির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সুহেল আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত ও আটকের জন্য সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা বিস্ফোরকদ্রব্যের ঘটনায় কানাইঘাট থানায় একটি নিয়মিত মামলা করা হবে। সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সোমবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

সোমবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

সম্প্রীতি নষ্টের প্রতিযোগিতা নয়, পারস্পরিক সহনশীলতা জরুরি

সম্প্রীতি নষ্টের প্রতিযোগিতা নয়, পারস্পরিক সহনশীলতা জরুরি

পথচারী নারীকে বাঁচাতে গিয়ে বাসচাপায় পর্যটকের মৃত্যু

পথচারী নারীকে বাঁচাতে গিয়ে বাসচাপায় পর্যটকের মৃত্যু

সিলেটে হাম পরিস্থিতির অবনতি, ২৪ ঘণ্টায় তিন শিশুর প্রাণহানি

সিলেটে হাম পরিস্থিতির অবনতি, ২৪ ঘণ্টায় তিন শিশুর প্রাণহানি

ফেঁসে যাচ্ছেন সাবেক ডিসি-এডিসিসহ অনেকে

ফেঁসে যাচ্ছেন সাবেক ডিসি-এডিসিসহ অনেকে

সিলেটে হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ শিশুর

সিলেটে হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ শিশুর

আরও পড়ুন

শ্রমিক সেজে সড়ক অবরোধ, নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেফতার

শ্রমিক সেজে সড়ক অবরোধ, নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেফতার

সিডরের ১৯ বছরেও আক্ষেপ উপকূলবাসীর ‘সরকার আসে, সরকার যায়— আমাগো বেড়িবাঁধ আর টেকসই হয় না’

‘সরকার আসে, সরকার যায়— আমাগো বেড়িবাঁধ আর টেকসই হয় না’

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৪৮ বিস্ফোরকসহ ডেটোনেটর উদ্ধার

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৪৮ বিস্ফোরকসহ ডেটোনেটর উদ্ধার

নারায়ণগঞ্জে আনসারের নিরাপত্তায় সচল শিল্পাঞ্চল ও মহাসড়ক; দুর্ঘটনায় আহতকে উদ্ধার

নারায়ণগঞ্জে আনসারের নিরাপত্তায় সচল শিল্পাঞ্চল ও মহাসড়ক; দুর্ঘটনায় আহতকে উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম