Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সোমবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৮:০০ পিএম

সোমবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

ছবি: সংগৃহীত

Advertisement

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। পাঁচ দফা দাবিতে সিএনজিচালিত অটোরিকশা মালিক-শ্রমিকদের ডাকা কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে তারা এই কর্মসূচির ডাক দিয়েছেন।

সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টা থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।

সমগ্র সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী আকবর রাজন এই কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন। 

তারা জানিয়েছেন, সর্বস্তরের পরিবহণ শ্রমিকরা এই ধর্মঘটে অংশ নেবেন এবং এর আগে দাবিগুলোর বিষয়ে কোনো ফলপ্রসূ সমাধান হলে তা পরবর্তী সিদ্ধান্তের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ১২ নভেম্বর রাতে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালে মালিক সমিতির কার্যালয়ে সমন্বয় পরিষদের সভাপতি শেখ ইমরান হোসেন ঝুনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজির আহমেদ স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত এক জরুরি সভায় সমন্বয় পরিষদের তিন দফা দাবির প্রতি পূর্ণ সমর্থনের পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশা মালিক-শ্রমিকদের পাঁচ দফা দাবির প্রতি একাত্মতা জানানো হয়। এরপর এই কর্মবিরতির সিদ্ধান্ত গৃহীত হয়। 

অটোরিকশা মালিক-শ্রমিকদের উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে, সিলেটের শোরুম থেকে কেনা সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন প্রদান, নতুন ই-রিকশা ও ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন বন্ধ, পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা, অবৈধ ইজিবাইক, টমটম, মিশুক ও ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করা এবং ট্রাফিক পুলিশের হয়রানি, অতিরিক্ত জরিমানা ও মামলা বন্ধসহ ট্রাফিক বিভাগের দুর্নীতি রোধ, সিএনজির জ্বালানি সংকট নিরসন ও বিআরটিএ সিলেটের হয়রানি বন্ধ করা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সম্প্রীতি নষ্টের প্রতিযোগিতা নয়, পারস্পরিক সহনশীলতা জরুরি

সম্প্রীতি নষ্টের প্রতিযোগিতা নয়, পারস্পরিক সহনশীলতা জরুরি

পথচারী নারীকে বাঁচাতে গিয়ে বাসচাপায় পর্যটকের মৃত্যু

পথচারী নারীকে বাঁচাতে গিয়ে বাসচাপায় পর্যটকের মৃত্যু

সিলেটে হাম পরিস্থিতির অবনতি, ২৪ ঘণ্টায় তিন শিশুর প্রাণহানি

সিলেটে হাম পরিস্থিতির অবনতি, ২৪ ঘণ্টায় তিন শিশুর প্রাণহানি

ফেঁসে যাচ্ছেন সাবেক ডিসি-এডিসিসহ অনেকে

ফেঁসে যাচ্ছেন সাবেক ডিসি-এডিসিসহ অনেকে

সিলেটে হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ শিশুর

সিলেটে হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ শিশুর

সিলেটে অস্ত্র-গুলিসহ ২ ভারতীয় আটক

সিলেটে অস্ত্র-গুলিসহ ২ ভারতীয় আটক

আরও পড়ুন

সোমবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

সোমবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: ডা. বাচ্চু

ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: ডা. বাচ্চু

চট্টগ্রামে ষড়যন্ত্র-অরাজকতা দলের নেতাকর্মীরাই প্রতিহত করবেন: প্রতিমন্ত্রী

চট্টগ্রামে ষড়যন্ত্র-অরাজকতা দলের নেতাকর্মীরাই প্রতিহত করবেন: প্রতিমন্ত্রী

খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: খাদ্যমন্ত্রী

খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: খাদ্যমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম