ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশকারী দুই ভারতীয় খাসিয়া নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে এয়ারগান ও গুলি উদ্ধার করা হয়।
বুধবার (১১ নভেম্বর) বিকালে উপজেলার মিনাটিলা সীমান্তের আনারস বাগান এলাকা থেকে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের টহল দল তাদের আটক করে।
আটককৃত ভারতীয় খাসিয়া নাগরিকরা হলেন, বাতিম তুতা ও টেম্পো।
বিজিবি জানায়, বুধবার বিকালে ওই দুই ব্যক্তি ভারত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের প্রায় ১৫০ গজ অভ্যন্তরে ঢুকে পড়ে। এ সময় বিজিবির টহল দল তাদের ঘেরাও করে আটক করে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা এবং ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করে।
তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার, অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

-6af48ce15fc91.jpg)