Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘আমি সম্পূর্ণ সুস্থ আছি’, মৃত্যুর গুজব উড়িয়ে রাগীব আলীর ভিডিও বার্তা

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পিএম

‘আমি সম্পূর্ণ সুস্থ আছি’, মৃত্যুর গুজব উড়িয়ে রাগীব আলীর ভিডিও বার্তা

রাগীব আলী

Advertisement

সিলেটের বিশিষ্ট শিল্পপতি রাগীব আলী মারা গেছেন বলে সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। তবে এ খবরকে গুজব ও ভিত্তিহীন বলে জানিয়েছেন তিনি নিজেই। ভিডিও বার্তায় তিনি বলেন- ‘আমি সম্পূর্ণ সুস্থ আছি’।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার মৃত্যুর খবরের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় এসব বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

এতে রাগীব আলী বলেন, ‘সোমবার রাতে আমার সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে যে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। মহান আল্লাহর মেহেরবানিতে এবং আপনাদের দোয়ায় আমি সম্পূর্ণ সুস্থ ও ভালো আছি।’

এ সময় যাচাই-বাছাই ছাড়া তার মৃত্যুর মতো সংবেদনশীল তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করতে সবার প্রতি অনুরোধ জানান তিনি।

এর আগে সোমবার (৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে রাগীব আলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে তার পরিবার ও সংশ্লিষ্ট সূত্রগুলো খবরটিকে মিথ্যা বলে নিশ্চিত করে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুলিশের ওপর হামলা চালিয়ে আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন নেতাকর্মীরা

পুলিশের ওপর হামলা চালিয়ে আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন নেতাকর্মীরা

‘অন্নের পাহাড়’ গড়তে সিলেটে রান্না হচ্ছে ১২০০ পদের নিরামিষ

‘অন্নের পাহাড়’ গড়তে সিলেটে রান্না হচ্ছে ১২০০ পদের নিরামিষ

চার লাখ মানুষের ভরসা ৯ চিকিৎসক, শয্যা সংকটে রোগীদের ভোগান্তি

চার লাখ মানুষের ভরসা ৯ চিকিৎসক, শয্যা সংকটে রোগীদের ভোগান্তি

দাবি না মানলে ১৬ নভেম্বর থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

দাবি না মানলে ১৬ নভেম্বর থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

ক্যাসিনো সম্রাট রুবেলের যত সম্পদ

ক্যাসিনো সম্রাট রুবেলের যত সম্পদ

টং দোকানি থেকে শতকোটি টাকার মালিক, কে এই রুবেল?

টং দোকানি থেকে শতকোটি টাকার মালিক, কে এই রুবেল?

আরও পড়ুন

ঝালকাঠিতে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৩ জন

ঝালকাঠিতে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৩ জন

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না ঢাবি ছাত্রলীগ নেতার

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না ঢাবি ছাত্রলীগ নেতার

মিয়ানমারে সিমেন্ট পাচারকালে কার্গো বোটসহ আটক ৫

মিয়ানমারে সিমেন্ট পাচারকালে কার্গো বোটসহ আটক ৫

ব্যাংক ও কলেজে আগুন দিয়েও ধর্মঘটে ব্যর্থ নিষিদ্ধ ছাত্রলীগ

ব্যাংক ও কলেজে আগুন দিয়েও ধর্মঘটে ব্যর্থ নিষিদ্ধ ছাত্রলীগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম