Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দাবি না মানলে ১৬ নভেম্বর থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পিএম

দাবি না মানলে ১৬ নভেম্বর থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

Advertisement

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। আগামী ১৫ নভেম্বরের মধ্যে ৫ দফা দাবি বাস্তবায়ন না হলে এ ধর্মঘট শুরু হবে। ১৬ নভেম্বর সকাল ৬টা থেকে পুরো জেলায় এ কর্মসূচি পালিত হবে।

সোমবার দুপুর ২টায় দক্ষিণ সুরমার চণ্ডীপুলের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মালিক-শ্রমিক প্রতিনিধি সমাবেশে এ আলটিমেটাম দেওয়া হয়।

তাদের ৫ দফা দাবির মধ্যে রয়েছে— ট্রাফিক পুলিশের মামলা-হয়রানি বন্ধ, ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক চলাচল নিষিদ্ধ এবং পার্কিং স্থান নির্ধারণ ইত্যাদি।

এতে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের (৭০৭) সভাপতি জাকারিয়া আহমদ। সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতি, সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন এবং সিলেট জেলা অটোটেম্পো-অটোরিকশাচালক জোটের যৌথ উদ্যোগে এ প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়।

অটোরিকশা মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং রাজা আহমদ ও এম বরকত আলীর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন সিলেট জেলা অটোটেম্পো-অটোরিকশাচালক জোটের সভাপতি মতচ্ছির আলী, অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়া, মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জালাল আহমদ এবং চালক জোটের কার্যকরী সভাপতি মো. দেলোয়ার আহমদ, সুন্দর আলী খান, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, মালিক সমিতির কার্যকরী সভাপতি জামিল আহমদ লিটন, সহসভাপতি বদরুল ইসলাম খোকন, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, কল্যাণ সম্পাদক আব্দুল মন্নান, দপ্তর সম্পাদক কাওছার আহমদ, কমলবাজার উপপরিষদ (২০৯৭) সভাপতি জমির উদ্দিন, সবুজ মিয়া, ৭০৭-এর কেন্দ্রীয় সদস্য আলতাফ আহমদ চৌধুরী, লিটন আহমদ, রফিক মিয়া, মকবুল হোসেন, ফুল মিয়া, জিলু মিয়া, সুজন মিয়া, সেবুল আহমদ, আব্দুল জলিল, সিতাব আলী, হযরত শাহজালাল উপপরিষদের সভাপতি মো. রাইমুল ইসলাম, মুক্তিযোদ্ধা উপপরিষদের (৭০৭) সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রাসেল আহমদ, টিলাগড় উপপরিষদের সাবেক সভাপতি নুর ইসলাম, পীরেরবাজারের সভাপতি নেছার আহমদ, বালুচরের সভাপতি আলী হোসেন এবং শাহী ঈদগাহের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ বাবুলসহ সর্বস্তরের পরিবহণ মালিক ও শ্রমিক নেতারা।

সমাবেশে বক্তারা প্রশাসনিক নির্যাতন ও পুলিশের যথেচ্ছ মামলার কঠোর সমালোচনা করে পরিবহণ খাতের প্রধান ৫টি দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলো— ইজিবাইক, টমটম, মিশুক ও ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন বন্ধ ও চলাচল নিষিদ্ধকরণ; স্থানীয় শোরুম থেকে কেনা সিএনজি অটোরিকশার দ্রুত রেজিস্ট্রেশন প্রদান; পুলিশ ডিউটি পালনকালে (রিকুইজিশন) জ্বালানি ও চালকের খোরাকি নিশ্চিত করা; জেলা ও মহানগরে পর্যাপ্ত পার্কিং স্থান বরাদ্দ; ট্রাফিক পুলিশের হয়রানিমূলক মামলা ও ট্রাফিক কর্মকর্তার নির্যাতন বন্ধ এবং বিআরটিএ সিলেটের সার্বিক হয়রানি অবসান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ক্যাসিনো সম্রাট রুবেলের যত সম্পদ

ক্যাসিনো সম্রাট রুবেলের যত সম্পদ

টং দোকানি থেকে শতকোটি টাকার মালিক, কে এই রুবেল?

টং দোকানি থেকে শতকোটি টাকার মালিক, কে এই রুবেল?

সিলেটে জামায়াতের নতুন কমিটি গঠন, নেতৃত্বে যারা

সিলেটে জামায়াতের নতুন কমিটি গঠন, নেতৃত্বে যারা

জরিমানার ৫০ হাজার টাকা দিলেন বিএনপি নেতা, ২৩ বছর পর কারামুক্ত চা-শ্রমিক

জরিমানার ৫০ হাজার টাকা দিলেন বিএনপি নেতা, ২৩ বছর পর কারামুক্ত চা-শ্রমিক

মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ

সিলেট টেস্ট ২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ

আরও পড়ুন

ফুটবল খেলার সময় মাঠে লুটিয়ে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

ফুটবল খেলার সময় মাঠে লুটিয়ে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

ডিসি অফিসের পাশ থেকে মাদকের আখড়া উচ্ছেদ

ডিসি অফিসের পাশ থেকে মাদকের আখড়া উচ্ছেদ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার বিরুদ্ধে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার বিরুদ্ধে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ

শ্রেণিকক্ষে চলন্ত ফ্যান ছিঁড়ে পড়ল শিশুদের মাথায়

শ্রেণিকক্ষে চলন্ত ফ্যান ছিঁড়ে পড়ল শিশুদের মাথায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম