Logo
Logo
×

Advertisement

রাজনীতি

সিলেটে জামায়াতের নতুন কমিটি গঠন, নেতৃত্বে যারা

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পিএম

সিলেটে জামায়াতের নতুন কমিটি গঠন, নেতৃত্বে যারা

Advertisement

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগর শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি, মহানগর কর্মপরিষদ ও শূরা পরিষদ আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকালে সিলেট মহানগর জামায়াতের পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এ কমিটির তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্দেশনার আলোকে গত শনিবার রাতে নগরীর বন্দরবাজারের মহানগর কার্যালয়ে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের প্রত্যক্ষ উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ও পরিষদসমূহ পুনর্গঠিত হয়।

ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে সিলেট মহানগর জামায়াতের আমির হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম। এছাড়া নায়েবে আমির হিসেবে ড. নূরুল ইসলাম বাবুল ও ডাক্তার মো. ফখরুল ইসলাম এবং সেক্রেটারি হিসেবে মোহাম্মদ শাহজাহান আলী দায়িত্ব লাভ করেছেন।

একই সঙ্গে মহানগর সহকারী সেক্রেটারি হিসেবে অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা উদ্দিনকে নতুন দায়িত্ব প্রদান করা হয়।

উল্লেখ্য, এর আগে গত বুধবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে ৭৭টি জেলা ও মহানগর শাখার আমিরের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন দলের আমির ডা. শফিকুর রহমান। যেখানে সিলেট জেলা শাখায় মাওলানা হাবিবুর রহমান এবং মহানগর শাখায় ফখরুল ইসলাম পুনরায় আমির হিসেবে চূড়ান্ত অনুমোদন লাভ করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জরিমানার ৫০ হাজার টাকা দিলেন বিএনপি নেতা, ২৩ বছর পর কারামুক্ত চা-শ্রমিক

জরিমানার ৫০ হাজার টাকা দিলেন বিএনপি নেতা, ২৩ বছর পর কারামুক্ত চা-শ্রমিক

অবশেষে মুখ খুললেন আমির হামজা

অবশেষে মুখ খুললেন আমির হামজা

আমির হামজার অডিও কথোপকথন নিয়ে অনড় অবস্থানে রাশেদ খাঁন

আমির হামজার অডিও কথোপকথন নিয়ে অনড় অবস্থানে রাশেদ খাঁন

লংমার্চে নাহিদ ইসলাম অংশ না নেওয়ায় গুঞ্জন আরও ডালপালা মেলে

লংমার্চে নাহিদ ইসলাম অংশ না নেওয়ায় গুঞ্জন আরও ডালপালা মেলে

নতুন রাজনৈতিক কৌশলে জামায়াত-এনসিপি

নতুন রাজনৈতিক কৌশলে জামায়াত-এনসিপি

মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

আরও পড়ুন

না.গঞ্জ মহানগর এনসিপির নেতৃত্বে সাবেক এমপিকন্যা

না.গঞ্জ মহানগর এনসিপির নেতৃত্বে সাবেক এমপিকন্যা

সিলেটে জামায়াতের নতুন কমিটি গঠন, নেতৃত্বে যারা

সিলেটে জামায়াতের নতুন কমিটি গঠন, নেতৃত্বে যারা

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিএনপির

নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিএনপির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম