Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

Icon

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০২:৪১ পিএম

মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

অভিযুক্ত নোমান বিন রব্বানী।

Advertisement

সিলেটের কোম্পানীগঞ্জে এক ইমামের বিরুদ্ধে ১৬ বছর বয়সি এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনা প্রকাশ হওয়ার পর থেকে অভিযুক্ত ইমাম গা ডাকা দিয়েছেন বলে জানা গেছে। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বটেরতল গ্রামে ইমামের বাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ওই ইমামের নাম হাফেজ মুফতি নোমান বিন রব্বানী (৩৫)। তিনি উপজেলার বটেরতল গ্রামের গোলাম রব্বানীর ছেলে এবং শহীদ স্মৃতি টুকেরবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ জামে মসজিদের ইমাম। এছাড়াও তিনি দারুল আরক্বাম ইবতেদায়ী মাদ্রাসা কোম্পানীগঞ্জের প্রধান শিক্ষক, উপজেলা শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সেক্রেটারি, হেফাজতে ইসলামের উপজেলার সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ভুক্তভোগী ওই মাদ্রাসাছাত্র যুগান্তরকে জানান, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় মসজিদে গেলে হুজুর আমাকে বলে মাথাব্যথা করতেছে, আমার মাথা টিপে দাও। আমি উনার মাথা টিপে দেই এবং উনি আমাকে এশার নামাজ পড়াতে বলেন। আমি এশার নামাজ পড়াই। এরপর হুজুর বলে তুমি বাড়িতে গিয়ে বলে আসো, আজ আমার সঙ্গে তোমার দাওয়াত আছে এবং রাতে আমার বাড়িতে থাকবে। দাওয়াত খেয়ে হুজুরের বাড়িতে যাই। সেখানে এক রুমে আমি ও হুজুর এবং অন্য রুমে হুজুরের বউ ঘুমায়। রাতে এক পর্যায়ে হুজুর বললেন উনার পেটে ব্যথা করতেছে, আমি যেন উনার পেটে মালিশ করে দেই। সঙ্গে সঙ্গে আমি মালিশ করে দিলাম।’ 

‘এরপর হুজুর আমাকে বলাৎকার করে। বিষয়টি কাউকে জানালে আমাকে হত্যা করবে বলে হুমকি দেয়। ফজরের সময় হুজুর উনার বাড়ি থেকে মোটরসাইকেল দিয়ে আমাকে নিয়ে মসজিদে আসেন এবং গোসল না করেই ফজরের নামাজ পড়ান। ফজরের নামাজের পরও তিনি আমাকে দিয়ে উনার পা টেপান। পরে আমি বাড়িতে এসে ঘটনার বিস্তারিত আমার মায়ের কাছে খুলে বলি।’

কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী ওই মাদ্রাসাছাত্রের মা যুগান্তরকে বলেন, ‘আজ আমার ছেলের সঙ্গে এমন নোংরা ঘটনা ঘটেছে। আর যেন কারো সঙ্গে এমন ঘটনা না ঘটে, এজন্য আমি হুজুরের দৃষ্টান্তমূলক বিচার চাই।’

শহীদ স্মৃতি টুকেরবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হাশেম বলেন, ‘ভুক্তভোগী আমাকে এবিষয়ে জানিয়েছে। আমি সভাপতি সাহেবকে অবগত করেছি। তিনি ওই ভুক্তভোগীকে দরখাস্ত দিতে বলেছেন। নিয়ম অনুযায়ী আমাদের যে যে ব্যবস্থা নেওয়া লাগে, তা আমরা নেব।’

কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ উছমান গনি বলেন, ‘খোঁজ খবর নিচ্ছি। এবিষয়ে অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ

সিলেট টেস্ট ২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ

সিলেটের সৌন্দর্যে অস্বস্তি কাটানোর অপেক্ষায় বাংলাদেশ

সিলেটের সৌন্দর্যে অস্বস্তি কাটানোর অপেক্ষায় বাংলাদেশ

প্রবাসীদের এনআইডি ও ভোটাধিকার জটিলতা নিরসনের দাবি

প্রবাসীদের এনআইডি ও ভোটাধিকার জটিলতা নিরসনের দাবি

সিলেটে এইচএসসিতে ফল বিপর্যয়, ফেল করেছে প্রায় অর্ধেক পরীক্ষার্থী

সিলেটে এইচএসসিতে ফল বিপর্যয়, ফেল করেছে প্রায় অর্ধেক পরীক্ষার্থী

এসআই আকবরের মৃত্যুদণ্ড দুজনের যাবজ্জীবন

এসআই আকবরের মৃত্যুদণ্ড দুজনের যাবজ্জীবন

লগি-বৈঠার তাণ্ডবের বিচার দাবিতে সিলেটে জামায়াতের মিছিল

লগি-বৈঠার তাণ্ডবের বিচার দাবিতে সিলেটে জামায়াতের মিছিল

আরও পড়ুন

মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযানে পার্বত্যমন্ত্রী

চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযানে পার্বত্যমন্ত্রী

ঐক্যবদ্ধ থাকলে আর পথ হারাবে না বাংলাদেশ: হাফিজ ইব্রাহিম

ঐক্যবদ্ধ থাকলে আর পথ হারাবে না বাংলাদেশ: হাফিজ ইব্রাহিম

৭ নভেম্বরের চেতনা হোক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রেরণা: আক্তারুজ্জামান বাচ্চু

৭ নভেম্বরের চেতনা হোক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রেরণা: আক্তারুজ্জামান বাচ্চু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম