Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঐক্যবদ্ধ থাকলে আর পথ হারাবে না বাংলাদেশ: হাফিজ ইব্রাহিম

Icon

দৌলতখান (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০২:০০ পিএম

ঐক্যবদ্ধ থাকলে আর পথ হারাবে না বাংলাদেশ: হাফিজ ইব্রাহিম

দৌলতখানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখছেন এমপি হাফিজ ইব্রাহিম

Advertisement

জাতীয় ঐক্য ও সংহতি বজায় রাখতে পারলেই বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। তিনি বলেন, ভবিষ্যতে কেউ যেন জনগণের অধিকার কেড়ে নিতে না পারে, সে জন্য জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দৌলতখান উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর তাকে সপরিবারে ক্যান্টনমেন্টের বাসভবনে বন্দি করে রাখা হয়। এতে দেশজুড়ে হতাশা ও অনিশ্চয়তা তৈরি হয়। পরবর্তী সময়ে ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে তিনি মুক্ত হন। জাতি নতুন করে আশার আলো দেখতে পায়।

তিনি আরও বলেন, দৌলতখানে যারা মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনকে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।   

বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, ওই সময়ে নির্যাতনের কারণে মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেননি। ভোলায় জেলা ছাত্রদলের সভাপতি মো. নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিমকে হত্যার অভিযোগ তুলে তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। এর আগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দৌলতখান উপজেলা বিএনপির কার্যলয়ের সামনে থাকে একটি র‍্যালি বের হয়। র‍্যালি পৌর শহর প্রদক্ষিণ করে। এতে এমপি হাফিজ ইব্রাহিম অংশ নেন। 

পরে এক সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্না মিয়া, সহসভাপতি নিজাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক শাজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোরশেদ কুট্টি ও ইকবাল কাজী, যুবদল নেতা মশিউর রহমান লিটন, আবু হেনা রিয়াজ, জহিরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ফজলে রাব্বি সাগরসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রধানমন্ত্রীর শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে কঠোর নিরাপত্তা

প্রধানমন্ত্রীর শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে কঠোর নিরাপত্তা

সরকারের ১ বছর পর দেখা যাবে প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ

সরকারের ১ বছর পর দেখা যাবে প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ

বিকালে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির শোভাযাত্রা

বিকালে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির শোভাযাত্রা

প্রধানমন্ত্রীর সামনেও মাথা উঁচু করে বলে এসেছি: ইশরাক

প্রধানমন্ত্রীর সামনেও মাথা উঁচু করে বলে এসেছি: ইশরাক

৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতা পায় দেশের মানুষ: রিজভী

৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতা পায় দেশের মানুষ: রিজভী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আরও পড়ুন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযানে পার্বত্যমন্ত্রী

চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযানে পার্বত্যমন্ত্রী

ঐক্যবদ্ধ থাকলে আর পথ হারাবে না বাংলাদেশ: হাফিজ ইব্রাহিম

ঐক্যবদ্ধ থাকলে আর পথ হারাবে না বাংলাদেশ: হাফিজ ইব্রাহিম

৭ নভেম্বরের চেতনা হোক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রেরণা: আক্তারুজ্জামান বাচ্চু

৭ নভেম্বরের চেতনা হোক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রেরণা: আক্তারুজ্জামান বাচ্চু

স্ত্রীকে দিয়ে স্বামীর যৌন ব্যবসা, দম্পতি আটক

স্ত্রীকে দিয়ে স্বামীর যৌন ব্যবসা, দম্পতি আটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম