Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রবাসীদের এনআইডি ও ভোটাধিকার জটিলতা নিরসনের দাবি

Advertisement

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১১:০২ পিএম

প্রবাসীদের এনআইডি ও ভোটাধিকার জটিলতা নিরসনের দাবি

Advertisement

দেশের অর্থনীতিতে প্রবাসীদের অসামান্য অবদান থাকা সত্ত্বেও জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ভোটাধিকার এবং দ্বৈত নাগরিকত্ব প্রাপ্তির ক্ষেত্রে নানা ধরনের জটিলতা ও দীর্ঘসূত্রিতা দুঃখজনক। এই ভোগান্তি নিরসনে সরকারের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন যুক্তরাজ্যের প্রবাসী অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম ব্রিটিশ বিচারক মো. বেলায়েত হোসেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় সিলেট প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

সিলেট প্রেস ক্লাব সভাপতি মুকতাবিস-উন-নূরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের পরিচালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় বিচারক বেলায়েত হোসেন আরও বলেন, প্রবাসীদের অধিকার সংরক্ষণ এবং তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যেই তাদের এ সংগঠন কাজ করে যাচ্ছে। প্রবাসীরা যাতে দেশে এসে বিমানবন্দরে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেই বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে আরও দায়িত্বশীল ও সেবামুখী হওয়ার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- সিলেট প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমএ হান্নান, বাংলাদেশ বেতারের মহানগর প্রতিনিধি ও ক্লাবের নির্বাহী সদস্য মুহাম্মদ আমজাদ হোসাইন, দৈনিক নয়া দিগন্তের ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার, দৈনিক ইত্তেফাকের ব্যুরোপ্রধান হুমায়ুন রশীদ চৌধুরী, বাসস প্রতিনিধি শুয়াইবুল ইসলাম, দৈনিক ইনকিলাবের সিলেট প্রতিনিধি শেখ আব্দুল মজিদ, ক্লাব সদস্য মো. মারুফ হাসান, আব্দুল হান্নান ও সহযোগী সদস্য সাইফুল ইসলাম প্রমুখ।

এছাড়া একই দিনে ভারতের মুর্শিদাবাদের প্রখ্যাত অধ্যাপক আব্দুল হালিম শেখও সিলেট প্রেস ক্লাব সদস্যদের সঙ্গে একটি সৌহার্দপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সিলেটে এইচএসসিতে ফল বিপর্যয়, ফেল করেছে প্রায় অর্ধেক পরীক্ষার্থী

সিলেটে এইচএসসিতে ফল বিপর্যয়, ফেল করেছে প্রায় অর্ধেক পরীক্ষার্থী

এসআই আকবরের মৃত্যুদণ্ড দুজনের যাবজ্জীবন

এসআই আকবরের মৃত্যুদণ্ড দুজনের যাবজ্জীবন

লগি-বৈঠার তাণ্ডবের বিচার দাবিতে সিলেটে জামায়াতের মিছিল

লগি-বৈঠার তাণ্ডবের বিচার দাবিতে সিলেটে জামায়াতের মিছিল

এয়ার অ্যাম্বুলেন্সে থাকা নারীর মৃত্যু, তামাবিল দিয়ে লাশ হস্তান্তর

এয়ার অ্যাম্বুলেন্সে থাকা নারীর মৃত্যু, তামাবিল দিয়ে লাশ হস্তান্তর

খালেদা জিয়ার নামে সিলেটে পার্ক হবে: বাণিজ্যমন্ত্রী

খালেদা জিয়ার নামে সিলেটে পার্ক হবে: বাণিজ্যমন্ত্রী

ছেলের হামলায় মায়ের মৃত্যু

ছেলের হামলায় মায়ের মৃত্যু

আরও পড়ুন

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেফতার

বিএনপি নেতার ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেওয়ার’ হুমকি, ভিডিও ভাইরাল

বিএনপি নেতার ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেওয়ার’ হুমকি, ভিডিও ভাইরাল

আশুলিয়ায় শতাধিক কারখানা বন্ধ রয়েছে: এসপি মোমিনুল

আশুলিয়ায় শতাধিক কারখানা বন্ধ রয়েছে: এসপি মোমিনুল

প্রবাসীদের এনআইডি ও ভোটাধিকার জটিলতা নিরসনের দাবি

প্রবাসীদের এনআইডি ও ভোটাধিকার জটিলতা নিরসনের দাবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম