কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেফতার
Advertisement
যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১১:০৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর ব্যক্তিগত সহকারী (এপিএস) মোহাম্মদ ওয়ালীউল্লাহকে (৪১) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) রাত ১১টার দিকে গ-সার্কেল সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম ও আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে ঢাকার আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ওয়ালীউল্লাহর বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার শিবপুর গ্রামে। তার বাবার নাম মো. আব্দুল্লাহ।
নারায়ণগঞ্জের গ-সার্কেল সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, তাকে গ্রেফতার করার জন্য বেশ কয়েক দিন যাবত চেষ্টা করা হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার আগারগাঁও এলাকা থেকে ওয়ালীউল্লাহকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান।
