Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ডিসি অফিসের পাশ থেকে মাদকের আখড়া উচ্ছেদ

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পিএম

ডিসি অফিসের পাশ থেকে মাদকের আখড়া উচ্ছেদ

ডিসি অফিসের পাশ থেকে মাদকের আখড়া উচ্ছেদ

Advertisement

রাজশাহী জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের পাশ থেকে ‘মাদকের আখড়াটি’ তুলে দেওয়া হয়েছে। সোমবার ওই স্থানে অভিযান চালানো হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার নুরুল আবছার সবুজ এ অভিযান পরিচালনা করেন। তবে এ সময় সেখানে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি।

তবে মাদক বিক্রির সুনির্দিষ্ট তথ্য থাকায় সহকারী কমিশনার নুরুল আবছার সবুজ দুটি চায়ের দোকান বন্ধের নির্দেশ দেন। বিকালের মধ্যেই দোকানিদের মালামাল সরিয়ে নিতে বলা হয়। টিনশেড ভবনে থাকা একটি চায়ের দোকানে দরজা ছিল। সেটি সিলগালা করা হয়েছে।

সাব-রেজিস্ট্রার কার্যালয়ের দেয়ালের পাশে অন্য একটি চায়ের দোকানে দরজাই ছিল না। ওই দোকানটিও বন্ধ করে দেওয়া হয়। টিনশেড ভবনটিতে থাকা অন্য দুটি দোকানেও নানা ধরনের অপরাধমূলক কার্যক্রম চলে বলে অভিযোগ আছে। তবে ওই দুটি দোকান বন্ধ করা হয়নি।

এর আগে রোববার একটি সংবাদ প্রকাশ হয়। এতে উঠে আসে, ডিসির কার্যালয় থেকে বড়জোর ২০০ গজ দূরের এ স্থানটিতে মাদকের কারবার চলে। টিনশেড ভবনে থাকা চায়ের দোকানি জাকির হোসেন (৩৭) গত ১ নভেম্বর ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতারও হয়েছেন।

এরপরও তার চায়ের দোকান চলছে। চায়ের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরেই বিক্রি হচ্ছিল ইয়াবা, ট্যাপেন্টাডল ও ফেনসিডিল। ডিসির কার্যালয়ের আশপাশে মাদক সেবনের চিত্রও নিয়মিত। ড্রেনগুলোতে চোখ দিলেই দেখা মেলে ফেনসিডিলের খালি বোতল। এ সংবাদ প্রকাশের পরদিনই চায়ের দোকান দুটি উচ্ছেদের নির্দেশ দেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

এ প্রসঙ্গে অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আবছার সবুজ বলেন, এখানে মাদকদ্রব্যের আসর বসে। কেউ কেউ হয়তো খেয়েছে। আমরা অভিযানে গিয়ে সরাসরি তখন মাদক পাইনি, তারপরও বন্ধ করে দিয়েছি।

আরও দুটি দোকান বন্ধ না করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আশা করছি সেখানে এ ধরনের অবস্থা তৈরি হবে না। যদি হয়ে থাকে, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, এখানে শুধু আমার অফিস নয়, এসপি অফিসও কত কাছে! এখানেই যদি মাদকের কারবার করতে পারে তাহলে আর... এখন যেহেতু প্রশ্ন উঠেছে ওটা ভেঙে দেওয়া হলো। আমরা এ ব্যাপারে জিরো টলারেন্সে আছি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর রাকীন

ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর রাকীন

রেলে ডিউটি পাশ জালিয়াতি, কোটি টাকার টিকিট কালোবাজারে

রেলে ডিউটি পাশ জালিয়াতি, কোটি টাকার টিকিট কালোবাজারে

ডিসি অফিসের নিচেই মাদকের দোকান, ড্রেনজুড়ে খালি বোতল!

ডিসি অফিসের নিচেই মাদকের দোকান, ড্রেনজুড়ে খালি বোতল!

রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

রাজশাহী মহানগর জামায়াতের নতুন আমিরের শপথ

রাজশাহী মহানগর জামায়াতের নতুন আমিরের শপথ

অনলাইনে জুয়া খেলার অভিযোগে ২ যুবক গ্রেফতার

অনলাইনে জুয়া খেলার অভিযোগে ২ যুবক গ্রেফতার

আরও পড়ুন

রাসিকে সর্বোচ্চ করদাতারা পাবেন সম্মাননা

রাসিকে সর্বোচ্চ করদাতারা পাবেন সম্মাননা

ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি আর নেই

ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি আর নেই

তরুণীকে কাশবনে আটকে সংঘবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

তরুণীকে কাশবনে আটকে সংঘবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

চার লাখ মানুষের ভরসা ৯ চিকিৎসক, শয্যা সংকটে রোগীদের ভোগান্তি

চার লাখ মানুষের ভরসা ৯ চিকিৎসক, শয্যা সংকটে রোগীদের ভোগান্তি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম