Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি আর নেই

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১০:০১ পিএম

ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি আর নেই

মোশাররফ হোসেন আখুঞ্জি

Advertisement

ভাষাসৈনিক ও প্রবীণ রাজনীতিবিদ মোশাররফ হোসেন আখুঞ্জি আর নেই। সোমবার (৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মোশাররফ হোসেন আখুঞ্জি রাজশাহী নগরীর কুমারপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, তার কোনো জটিল রোগ ছিল না। বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে রাজশাহীতে অগ্রণী ও সক্রিয় ভূমিকা পালন করেন মোশাররফ হোসেন আখুঞ্জি। মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠার সেই ঐতিহাসিক আন্দোলনে তার সাহসী অংশগ্রহণ ও অবদান রাজশাহীর ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার লাশ ঢাকা থেকে রাজশাহীর নিজ বাসভবনে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। সোমবার রাতের মধ্যে লাশ রাজশাহীতে পৌঁছার কথা রয়েছে। জানাজা ও দাফনের সময়সূচি পরে পরিবারের পক্ষ থেকে জানানো হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঘটনার সময় কারাগারে তবু নাম এজাহারে, পুলিশের বিরুদ্ধে স্বপ্রণোদিত মামলা

ঘটনার সময় কারাগারে তবু নাম এজাহারে, পুলিশের বিরুদ্ধে স্বপ্রণোদিত মামলা

রাসিকে সর্বোচ্চ করদাতারা পাবেন সম্মাননা

রাসিকে সর্বোচ্চ করদাতারা পাবেন সম্মাননা

ডিসি অফিসের পাশ থেকে মাদকের আখড়া উচ্ছেদ

ডিসি অফিসের পাশ থেকে মাদকের আখড়া উচ্ছেদ

ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর রাকীন

ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর রাকীন

রেলে ডিউটি পাশ জালিয়াতি, কোটি টাকার টিকিট কালোবাজারে

রেলে ডিউটি পাশ জালিয়াতি, কোটি টাকার টিকিট কালোবাজারে

ডিসি অফিসের নিচেই মাদকের দোকান, ড্রেনজুড়ে খালি বোতল!

ডিসি অফিসের নিচেই মাদকের দোকান, ড্রেনজুড়ে খালি বোতল!

আরও পড়ুন

ঋণ করে কেনা ৫ গরুই চুরি, ঋণের বোঝায় দিশেহারা জাকির

ঋণ করে কেনা ৫ গরুই চুরি, ঋণের বোঝায় দিশেহারা জাকির

চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা, লাশ নিয়ে সড়ক অবরোধ

চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা, লাশ নিয়ে সড়ক অবরোধ

ঘটনার সময় কারাগারে তবু নাম এজাহারে, পুলিশের বিরুদ্ধে স্বপ্রণোদিত মামলা

ঘটনার সময় কারাগারে তবু নাম এজাহারে, পুলিশের বিরুদ্ধে স্বপ্রণোদিত মামলা

রাসিকে সর্বোচ্চ করদাতারা পাবেন সম্মাননা

রাসিকে সর্বোচ্চ করদাতারা পাবেন সম্মাননা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম