Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অনলাইনে জুয়া খেলার অভিযোগে ২ যুবক গ্রেফতার

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পিএম

অনলাইনে জুয়া খেলার অভিযোগে ২ যুবক গ্রেফতার

ফাইল ছবি

Advertisement

রাজশাহীতে অনলাইন জুয়া ও বেটিংয়ে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ও একটি ব্যক্তিগত গাড়ি জব্দ করা হয়েছে। গ্রেফতার দুজনের মোবাইলে অনলাইন জুয়ার সাতটি ব্যবহারকারী হিসাব ও পাঁচটি অ্যাপের সন্ধান পাওয়া গেছে।

শুক্রবার (৬ নভেম্বর) রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মিডিয়া শাখার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে, বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোর ৪টার দিকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) দামকুড়া থানার একটি দল শিতলাই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতাররা হলেন, শিতলাই গোবিন্দপুর গ্রামের আমান উল্লাহ আমান (২৭) ও সাকিবুল ইসলাম (২৬)। অভিযানের সময় মাসুম (৩৫) নামে আরও একজন পালিয়ে গেছে। 

পুলিশ জানায়, আমানের কাছ থেকে তিনটি স্মার্টফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়। এসব মোবাইলে সাতটি সিম কার্ড, বিকাশ ও নগদ হিসাবের সঙ্গে যুক্ত দুটি নম্বর, অনলাইন জুয়া ও বেটিংয়ের চারটি ব্যবহারকারী হিসাব এবং দুটি অ্যাপ পাওয়া যায়। 

অন্যদিকে সাকিবুলের কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়। এতে দুটি সিম কার্ড, বিকাশ ও নগদ হিসাবের সঙ্গে যুক্ত তিনটি নম্বর, অনলাইন জুয়ার তিনটি ব্যবহারকারী হিসাব ও তিনটি অ্যাপ পাওয়া গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানিয়েছেন, পলাতক মাসুমের সঙ্গে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে জুয়া খেলতেন। 

এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে দামকুড়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক মাসুমকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফ্রান্সজুড়ে বিক্ষোভ-ধর্মঘট, গ্রেফতার ৪৪৮

ফ্রান্সজুড়ে বিক্ষোভ-ধর্মঘট, গ্রেফতার ৪৪৮

সরকার কেন সৌরবিদ্যুতে ঝুঁকছে, জানালেন মন্ত্রী

সরকার কেন সৌরবিদ্যুতে ঝুঁকছে, জানালেন মন্ত্রী

সার পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে : কৃষিমন্ত্রী

সার পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে : কৃষিমন্ত্রী

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

মাদককারবারি আ.লীগ নেতা গ্রেফতার

মাদককারবারি আ.লীগ নেতা গ্রেফতার

আরও পড়ুন

তাদের আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তাদের আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইনে জুয়া খেলার অভিযোগে ২ যুবক গ্রেফতার

অনলাইনে জুয়া খেলার অভিযোগে ২ যুবক গ্রেফতার

বিচারক হওয়ার স্বপ্নে বাধা দারিদ্র্য ভ্যান চালকের মেয়ে সুমনা পেল গোল্ডেন জিপিএ-৫

ভ্যান চালকের মেয়ে সুমনা পেল গোল্ডেন জিপিএ-৫

পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা করলেন স্বামী

পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা করলেন স্বামী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম