Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিচারক হওয়ার স্বপ্নে বাধা দারিদ্র্য

ভ্যান চালকের মেয়ে সুমনা পেল গোল্ডেন জিপিএ-৫

Icon

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০২:১৪ পিএম

ভ্যান চালকের মেয়ে সুমনা পেল গোল্ডেন জিপিএ-৫

এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার শিক্ষার্থী সুমনা খাতুন।

Advertisement

নুন আনতে পান্তা ফুরানোর সংসার। প্রতিটি ভোর শুরু হয় বেঁচে থাকার লড়াই দিয়ে। এমন প্রতিকূলতার মধ্যেও দারিদ্র্যকে জয় করে এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার মেধাবী শিক্ষার্থী সুমনা খাতুন। তার এই সাফল্যে পরিবারে আনন্দের পাশাপাশি এখন দেখা দিয়েছে দুশ্চিন্তা। কারণ, উচ্চশিক্ষা অর্জন করে বিচারক হওয়ার স্বপ্ন দেখলেও টাকার অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছে সে।

সুমনা উপজেলার দোগাছি গ্রামের দরিদ্র ভ্যানচালক আব্দুর রাহিম বিশ্বাস ও গৃহিণী তাহমিনা খাতুনের দ্বিতীয় মেয়ে। সে ধানাইদহ খলিশাডাঙ্গা ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। পাঁচ সদস্যের এই পরিবারে প্রতিদিনের খাবারের জোগান দেওয়াই যেন একেকটি যুদ্ধ। বাবা দিনভর ভ্যান চালিয়ে যা আয় করেন, তা দিয়ে কোনোমতে সংসার চলে। অন্যদিকে, মা হিসাব করে সংসারের খরচ সামলান। এমন অভাবের সংসারে তিন ছেলেমেয়ের পড়াশোনার ব্যয় বহন করাও পরিবারের জন্য বড় চ্যালেঞ্জ।

তবে দারিদ্র্য সুমনার স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। তার এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা বড় বোন জান্নাতুল ফেরদৌস টুম্পা। তিনি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তবে টুম্পার উচ্চশিক্ষার পথও ছিল বেশ কঠিন। নিজের পড়াশোনার খরচ জোগাতে কখনো হোটেলে থালাবাসন ধুয়েছেন, আবার কখনো বাজারে সেদ্ধ ডিম বিক্রি করেছেন। বড় বোনের সেই সংগ্রামী জীবনই সুমনাকে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছে।  

এ ছাড়া দুই বোনের স্বপ্নপূরণের পথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রতিবেশী মাইনুল ইসলাম। অভিভাবকের মতো পাশে থেকে তিনি তাদের পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহ ও সহযোগিতা দিয়ে আসছেন।

সুমনার এই সাফল্যে শিক্ষক, স্বজন ও এলাকাবাসী আনন্দিত। তবে আনন্দের পাশাপাশি পরিবারটির সামনে এখন বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে উচ্চশিক্ষার ব্যয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি, আবেদন ফি, ভর্তি ও আবাসন খরচ কীভাবে জোগাড় হবে, তা নিয়ে উদ্বিগ্ন পরিবারের সদস্যরা। ভ্যান চালিয়ে বাবার সামান্য আয়ে সংসার চালানোই যেখানে কঠিন, সেখানে মেয়ের উচ্চশিক্ষার ব্যয় বহন করা প্রায় অসম্ভব।

বিচারক হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চায় সুমনা। কিন্তু আর্থিক সংকটের কারণে তার সেই স্বপ্ন যেন থেমে না যায়—এমনটাই প্রত্যাশা পরিবার ও এলাকাবাসীর।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিআরটিএর পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে যুবক

বিআরটিএর পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে যুবক

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ৪ দিন এগোচ্ছে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের তারিখ

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ৪ দিন এগোচ্ছে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের তারিখ

ঢাকা বোর্ডের ২৬ কলেজকে শোকজ

ঢাকা বোর্ডের ২৬ কলেজকে শোকজ

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন আজ, ফি কত ও যেভাবে করবেন

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন আজ, ফি কত ও যেভাবে করবেন

খেলতে গিয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে শিশু দগ্ধ, চার দিন পর মৃত্যু

খেলতে গিয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে শিশু দগ্ধ, চার দিন পর মৃত্যু

এমপি আজিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮ ঘণ্টা বৈঠক, শেষে যা হলো

এমপি আজিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮ ঘণ্টা বৈঠক, শেষে যা হলো

আরও পড়ুন

বিচারক হওয়ার স্বপ্নে বাধা দারিদ্র্য ভ্যান চালকের মেয়ে সুমনা পেল গোল্ডেন জিপিএ-৫

ভ্যান চালকের মেয়ে সুমনা পেল গোল্ডেন জিপিএ-৫

পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা করলেন স্বামী

পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা করলেন স্বামী

প্রেমের ফাঁদে ফেলে পালিয়ে বিয়ে করা প্রাইভেট শিক্ষক রাজিবের নেশা

প্রেমের ফাঁদে ফেলে পালিয়ে বিয়ে করা প্রাইভেট শিক্ষক রাজিবের নেশা

যত বাধাই আসুক, প্রতিবাদ অব্যাহত থাকবে: আখতারুজ্জামান

যত বাধাই আসুক, প্রতিবাদ অব্যাহত থাকবে: আখতারুজ্জামান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম