রাজশাহী মহানগর জামায়াতের নতুন আমিরের শপথ
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পিএম
রাজশাহী মহানগর জামায়াতের নতুন আমিরের শপথ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের নতুন আমির হিসেবে দায়িত্ব নিয়েছেন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। ২০২৭-২০২৮ কার্যকালের জন্য আমির হিসেবে দায়িত্ব পেয়ে শুক্রবার তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।
সকালে নগরীর একটি অডিটোরিয়ামে আয়োজিত শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান এমপি। তিনি নবনির্বাচিত আমিরকে শপথবাক্য পাঠ করান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- দলের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মো. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগর জামায়াতের সাবেক আমির ড. মাওলানা কেরামত আলী এমপি।
এ সময় জোনের অন্যান্য দায়িত্বশীল এবং রাজশাহী জেলা ও মহানগর জামায়াতের শুরা সদস্যরা উপস্থিত ছিলেন।
ডা. মোহাম্মদ জাহাঙ্গীর গেল সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। আগামী রাজশাহী সিটি নির্বাচনেও জামায়াত তাকে প্রার্থী ঘোষণা করেছে।
