Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘মানবতার অটোওয়ালা’ মিজানুর রহমান

Icon

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পিএম

‘মানবতার অটোওয়ালা’ মিজানুর রহমান

Advertisement

মানবসেবাকে জীবনের ব্রত হিসেবে নিয়ে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন কাউনিয়ার অটোরিকশাচালক মো. মিজানুর রহমান মিজান। নিজের সততা ও নিঃস্বার্থ কর্মের মাধ্যমে তিনি এলাকায় এখন ‘মানবতার অটোওয়ালা’ হিসেবে পরিচিতি পেয়েছেন।

তার এই মানবিক উদ্যোগ সমাজের মানুষের প্রতি গভীর ভালোবাসা, সহমর্মিতা ও নিঃস্বার্থ সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

মিজানুর রহমান প্রতি শুক্রবার এলাকার অসুস্থ ও অসহায় রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে অটোরিকশায় করে হাসপাতালে আনা-নেওয়া করেন। এখানেই শেষ নয়, প্রতি সোমবার অটো চালিয়ে তিনি যা উপার্জন করেন, তার পুরো অংশই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে অসহায় মানুষের কল্যাণে দান করে দেন।

বর্তমান সমাজে মানুষ যখন প্রতিনিয়ত ব্যক্তিস্বার্থ নিয়ে ব্যস্ত, তখন নিজের কষ্টার্জিত আয়ের একটি বড় অংশ এভাবে আর্তমানবতার সেবায় বিলিয়ে দেওয়ার ঘটনা নিঃসন্দেহে এক বিরল ও প্রশংসনীয় দৃষ্টান্ত। মূলত মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোই মিজানের এই ব্যতিক্রমী উদ্যোগের মূল লক্ষ্য।

স্থানীয় বাসিন্দা জহির রায়হান জানান, মিজানুর রহমানের এই মানবিক কর্মকাণ্ড সমাজের বিত্তবান ও সাধারণ মানুষকে মানবসেবায় অনুপ্রাণিত করবে। তার এই মহৎ উদ্যোগ প্রমাণ করে যে, মানুষের কল্যাণে কাজ করার জন্য বিপুল অর্থ-সম্পদের প্রয়োজন হয় না; বরং প্রয়োজন শুধু একটি সুন্দর মন ও প্রবল মানবিক ইচ্ছাশক্তি। মিজানুর রহমান শুক্রবার জুমার নামাজ আদায় শেষে তার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বালাপাড়া ইউনিয়নের শাহবাজ গ্রামের অসহায় দরিদ্র এনামুল হক ও নিজপাড়া গ্রামের বাসিন্দা হাসপাতালে ভর্তি সালেহা বেগমকে চিকিৎসার জন্য নগদ অর্থ, ১০ কেজি চাল, ২ লিটার তেল, ২ কেজি চিনি, ১ কেজি লবণ, ২ কেজি ডাল, সাবানসহ নানা খাদ্যসামগ্রী প্রদান করেছেন।

এভাবেই তিনি প্রতি সপ্তাহে তার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে চলেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কারমাইকেল ক্যাম্পাসে আটকে বেরোবি শিক্ষার্থীকে নির্যাতন, গ্রেফতার ৩

কারমাইকেল ক্যাম্পাসে আটকে বেরোবি শিক্ষার্থীকে নির্যাতন, গ্রেফতার ৩

ভূমিহীনদের খাসজমির অধিকার আদায়ের ডাক

ভূমিহীনদের খাসজমির অধিকার আদায়ের ডাক

দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখেই এইচএসসিতে সফল কলি

দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখেই এইচএসসিতে সফল কলি

ফাঁকা মাঠে জাপা-জামায়াত দ্বৈরথ, দৌড়ে বিএনপির তিন নেতা

রসিক নির্বাচন ঘিরে সরগরম ফাঁকা মাঠে জাপা-জামায়াত দ্বৈরথ, দৌড়ে বিএনপির তিন নেতা

গাজীপুর, বরিশাল ও রংপুরের সাবেক মেয়রদের শত শত কোটি টাকার অনিয়মের তথ্য

তদন্ত কমিটির প্রতিবেদন গাজীপুর, বরিশাল ও রংপুরের সাবেক মেয়রদের শত শত কোটি টাকার অনিয়মের তথ্য

গরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

গরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

আরও পড়ুন

পুলিশ সদস্যের রগ কর্তন

পুলিশ সদস্যের রগ কর্তন

হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

দল করলেই ক্ষমতায় থাকা যায় না: জহির উদ্দিন স্বপন

দল করলেই ক্ষমতায় থাকা যায় না: জহির উদ্দিন স্বপন

বিএনপির উদ্দেশে যা বললেন তাসনিম জুমা

বিএনপির উদ্দেশে যা বললেন তাসনিম জুমা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম