Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘অন্নের পাহাড়’ গড়তে সিলেটে রান্না হচ্ছে ১২০০ পদের নিরামিষ

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫২ পিএম

‘অন্নের পাহাড়’ গড়তে সিলেটে রান্না হচ্ছে ১২০০ পদের নিরামিষ

ছবি: সংগৃহীত

Advertisement

শ্রীকৃষ্ণের গোবর্ধন লীলাকে স্মরণ করে প্রায় ১ হাজার ২০০ পদের নিরামিষ ব্যঞ্জন প্রস্তুত করা হচ্ছে। এর মাধ্যমে সিলেটে বর্ণাঢ্য অন্নকূট মহোৎসব উদযাপিত হবে মঙ্গলবার।

সিলেট নগরের আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) মন্দিরে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়েছে।

অন্নকূট শব্দের বৈদিক অর্থ ‘অন্নের পাহাড়’ উল্লেখ করে ইসকন সিলেট মন্দিরের সাধারণ সম্পাদক ভাগবত করুণা দাস ব্রহ্মচারী জানান, দেবরাজ ইন্দ্রের অতিবৃষ্টির হাত থেকে ব্রজবাসীদের বাঁচাতে শ্রীকৃষ্ণের গোবর্ধন পর্বত ধারণের লীলা স্মরণে সারা রাত ধরে একাধিক চুলায় ভক্তদের সহযোগিতায় ১ হাজার ২শ পদের নিরামিষ পদ রান্না করে ভগবান গোবর্ধনের উদ্দেশে নিবেদন করা হবে।

এখানে অংশ নেওয়া সব ধর্ম-বর্ণের অনুসারীদের মাঝে মহাপ্রসাদ ও শিবমন্দিরে প্রসাদ বিতরণ করা হবে। আয়োজকদের ঘোষিত সূচি অনুযায়ী, ভোরে মঙ্গল আরতির মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা হবে। এরপর সকালে দর্শন আরতি, গুরুপূজা, শ্রীমদ্ভাগবত পাঠ এবং দুপুরে গো-ব্রাহ্মণ পূজা, গিরিগোবর্ধন পূজা, ভোগ আরতি ও অন্নকূট লীলা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এতে প্রধান আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চার লাখ মানুষের ভরসা ৯ চিকিৎসক, শয্যা সংকটে রোগীদের ভোগান্তি

চার লাখ মানুষের ভরসা ৯ চিকিৎসক, শয্যা সংকটে রোগীদের ভোগান্তি

দাবি না মানলে ১৬ নভেম্বর থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

দাবি না মানলে ১৬ নভেম্বর থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

ক্যাসিনো সম্রাট রুবেলের যত সম্পদ

ক্যাসিনো সম্রাট রুবেলের যত সম্পদ

টং দোকানি থেকে শতকোটি টাকার মালিক, কে এই রুবেল?

টং দোকানি থেকে শতকোটি টাকার মালিক, কে এই রুবেল?

সিলেটে জামায়াতের নতুন কমিটি গঠন, নেতৃত্বে যারা

সিলেটে জামায়াতের নতুন কমিটি গঠন, নেতৃত্বে যারা

জরিমানার ৫০ হাজার টাকা দিলেন বিএনপি নেতা, ২৩ বছর পর কারামুক্ত চা-শ্রমিক

জরিমানার ৫০ হাজার টাকা দিলেন বিএনপি নেতা, ২৩ বছর পর কারামুক্ত চা-শ্রমিক

আরও পড়ুন

৩ মাস পর লাশ উত্তোলন জমি বিক্রির টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ

জমি বিক্রির টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ

বজ্রপাতে প্রাথমিক বিদ্যালয়ের ১৬ শিক্ষক-শিক্ষার্থী আহত

বজ্রপাতে প্রাথমিক বিদ্যালয়ের ১৬ শিক্ষক-শিক্ষার্থী আহত

ছোট ভাইয়ের লাশ দেখে বড় ভাইয়ের মৃত্যু

ছোট ভাইয়ের লাশ দেখে বড় ভাইয়ের মৃত্যু

‘অন্নের পাহাড়’ গড়তে সিলেটে রান্না হচ্ছে ১২০০ পদের নিরামিষ

‘অন্নের পাহাড়’ গড়তে সিলেটে রান্না হচ্ছে ১২০০ পদের নিরামিষ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম