Logo
Logo
×

Advertisement

জাতীয়

খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: খাদ্যমন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পিএম

খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: খাদ্যমন্ত্রী

আমন ধান সংগ্রহ অভিযান-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। ছবি: যুগান্তর

Advertisement

কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সরকারি খাদ্যভান্ডার সমৃদ্ধ করে খাদ্যনিরাপত্তা জোরদারে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, খাদ্যনিরাপত্তা শুধু উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নয়; দেশের প্রতিটি মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিরাপদ ও পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়াও সরকারের অন্যতম দায়িত্ব।

শনিবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় খাদ্যমন্ত্রীর নিজ জেলা মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ অভিযান-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী আমন ধান-চাল সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আফরোজা খানম রিতা বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে কৃষকের স্বার্থ সুরক্ষা, খাদ্য সংগ্রহ ও মজুত ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং কার্যকর বিতরণব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। প্রকৃত কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো এবং উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করাই সরকারের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি সরকারি গুদামে পর্যাপ্ত ধান ও চালের মজুত গড়ে তুলে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং নিম্নআয়ের মানুষের জন্য খাদ্যসহায়তা কার্যক্রম সচল রাখার পরিকল্পনা রয়েছে। 

তিনি বলেন, উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে সংগ্রহমূল্য নির্ধারণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং সরকারি খাদ্য মজুত ব্যবস্থাপনার আধুনিকায়ন জরুরি। এসব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। প্রাকৃতিক দুর্যোগ, খাদ্যঘাটতি কিংবা আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির মতো পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সরকারি খাদ্য মজুত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধান-চাল সরবরাহের বিপরীতে কৃষকদের মূল্য পরিশোধে কোনো ধরনের বিলম্ব করা যাবে না বলেও তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। 

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে এবং সাটুরিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক আমির হামজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মু. জসীম উদ্দিন খান, খাদ্য পরিকল্পনা ও পর্যবেক্ষণ ইউনিটের মহাপরিচালক মো. মাহাবুবুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক মো. জামাল উদ্দিন, পরিচালক (সংগ্রহ) মো. মনিরুজ্জামান, পুলিশ সুপার সারওয়ার আলম, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরতাজ আলম বাহার, আজাদ হোসেন খান, গোলাম আবেদীন কায়সার, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল প্রমুখ।

এদিকে ২০২৬-২৭ মৌসুমে সারা দেশে ৩ লাখ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে ঢাকা বিভাগে সংগ্রহ করা হবে ২৭ হাজার ৬৫১ মেট্রিক টন। মানিকগঞ্জ জেলায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩২২ মেট্রিক টন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি ধান ৩৫ টাকা এবং চাল ৪৯ টাকা দরে কেনা হবে।

জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার সাত উপজেলায় নির্ধারিত লক্ষ্যমাত্রার মধ্যে মানিকগঞ্জ সদরে ২২২ মেট্রিক টন, শিবালয়ে ২৮৩, ঘিওরে ৩৩৯, সাটুরিয়ায় ১২৭, সিংগাইরে ২২১, হরিরামপুরে ৭৪ এবং দৌলতপুরে ৫৬ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতেই ‘নতুন কুঁড়ি’ কর্মসূচি

তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতেই ‘নতুন কুঁড়ি’ কর্মসূচি

কৃষকের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ধানের ক্রয়মূল্য বাড়াবে সরকার: খাদ্যমন্ত্রী

কৃষকের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ধানের ক্রয়মূল্য বাড়াবে সরকার: খাদ্যমন্ত্রী

ভোটের মাঠে ইতিহাস, রাজপথেও ব্যতিক্রমী খাদ্যমন্ত্রী রিতা

ভোটের মাঠে ইতিহাস, রাজপথেও ব্যতিক্রমী খাদ্যমন্ত্রী রিতা

খারাপ লোক চেয়ারম্যান হলে উন্নয়ন বরাদ্দ পকেটে যাবে: খাদ্যমন্ত্রী

খারাপ লোক চেয়ারম্যান হলে উন্নয়ন বরাদ্দ পকেটে যাবে: খাদ্যমন্ত্রী

আগামী ১০-১৫ বছরের চাহিদা মাথায় রেখে খাদ্য গুদাম নির্মাণের নির্দেশ খাদ্যমন্ত্রীর

আগামী ১০-১৫ বছরের চাহিদা মাথায় রেখে খাদ্য গুদাম নির্মাণের নির্দেশ খাদ্যমন্ত্রীর

রাশিয়া বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু: খাদ্যমন্ত্রী

রাশিয়া বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু: খাদ্যমন্ত্রী

আরও পড়ুন

খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: খাদ্যমন্ত্রী

খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: খাদ্যমন্ত্রী

দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে: তথ্য প্রতিমন্ত্রী

দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে: তথ্য প্রতিমন্ত্রী

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ

হঠাৎ ঢাকায় পিটার হাস

হঠাৎ ঢাকায় পিটার হাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম