Logo
Logo
×

Advertisement

সারাদেশ

খারাপ লোক চেয়ারম্যান হলে উন্নয়ন বরাদ্দ পকেটে যাবে: খাদ্যমন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:১২ পিএম

খারাপ লোক চেয়ারম্যান হলে উন্নয়ন বরাদ্দ পকেটে যাবে: খাদ্যমন্ত্রী

অনুষ্ঠানে মাল্যদান, বস্ত্র বিতরণ, বিশেষ সংবর্ধনা ও তবারক বিতরণ করা হয়।

Advertisement

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে দলীয় পরিচয়ের চেয়ে সততা, যোগ্যতা ও স্বচ্ছতাকে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, সরকার এলাকার উন্নয়নে বরাদ্দ দিতে পারে। কিন্তু জনপ্রতিনিধি অসৎ হলে সেই অর্থ জনগণের কল্যাণে ব্যয় না হয়ে ব্যক্তির পকেটে চলে যাবে।

শনিবার (৩১ অক্টোবর) বিকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের হাজীপুর দরবার শরিফে ‘দয়াল বাবা আবুল চান হাজীপুরী স্মরণে ভক্ত মেলা ও বিশেষ সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, মানিকগঞ্জ পীর-ফকির, সুফি সাধক ও বাউলদের সমৃদ্ধ ঐতিহ্যের জেলা। এ ঐতিহ্য সংরক্ষণ করতে হবে। প্রত্যেকের নিজ নিজ ধর্ম ও আচার-অনুষ্ঠান পালনের অধিকার রয়েছে। 

তিনি আরও বলেন, অতীতে দেশের বিভিন্ন স্থানে মাজার ও দরবার শরিফে হামলা-ভাঙচুর, কবর থেকে লাশ তুলে নির্যাতন এবং পুড়িয়ে ফেলার মতো ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। এ ধরনের অপকর্ম প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সাধক ও দরবার শরিফ থেকে মানুষ শ্রদ্ধা, ভালোবাসা ও মানবতার শিক্ষা পায়।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আফরোজা খানম রিতা বলেন, জনপ্রতিনিধি নির্বাচনের সময় প্রার্থীর দলীয় পরিচয়ের পাশাপাশি সততা, যোগ্যতা ও স্বচ্ছতা যাচাই করতে হবে। শুধু সরকারি বরাদ্দ আনলেই এলাকার উন্নয়ন হয় না, সেই অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করাও জরুরি।

তিনি বলেন, মন্ত্রী হিসেবে আমি এলাকার রাস্তাঘাটের উন্নয়নে বরাদ্দ আনার চেষ্টা করব। কিন্তু সৎ ও যোগ্য জনপ্রতিনিধি নির্বাচিত না হলে সেই অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হবে না। বরাদ্দ আনত পারব , কিন্তু তা যথাযথভাবে কাজে লাগানোর দায়িত্ব চেয়ারম্যানের।

চেয়ারম্যান নির্বাচনে নিজের কোনো ভূমিকা নেই উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, এ নির্বাচনে আমার কোনো হাত নেই। এমনকি আমি একটি ভোটও দিতে পারবেন না। তবে এলাকার উন্নয়নের স্বার্থে সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করার দায়িত্ব ভোটারদেরই নিতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীপুর দরবার শরিফের পীর মো. আতাউর রহমান। আয়োজক ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. মোশাররফ হোসেন চাঁন ও আফরোজা বেগম ডলি।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরতাজ আলম বাহার, অ্যাডভোকেট আজাদ হোসেন খান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাল্যদান, বস্ত্র বিতরণ, বিশেষ সংবর্ধনা ও তবারক বিতরণ করা হয়। পরে লালন সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সেলফি বাসের চাকায় আবারও প্রাণ গেল পথচারীর

সেলফি বাসের চাকায় আবারও প্রাণ গেল পথচারীর

মন্ত্রীর অগোচরে গুদাম পরিদর্শন, শেষ রক্ষা হলো না সেই এপিএসের

মন্ত্রীর অগোচরে গুদাম পরিদর্শন, শেষ রক্ষা হলো না সেই এপিএসের

আড়াই লাখ টাকা নিয়ে ভুয়া নিয়োগপত্র, এনসিপি নেতার বিরুদ্ধে জিডি

আড়াই লাখ টাকা নিয়ে ভুয়া নিয়োগপত্র, এনসিপি নেতার বিরুদ্ধে জিডি

মুদি দোকানের আড়ালে হেরোইনের কারবার, যুবদল নেতা আটক

মুদি দোকানের আড়ালে হেরোইনের কারবার, যুবদল নেতা আটক

মহাসড়কে তিন চাকার যান নিষিদ্ধ, লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যাবে না

মানিকগঞ্জ ডিসি মহাসড়কে তিন চাকার যান নিষিদ্ধ, লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যাবে না

নির্বাচনে যে ওয়াদা করেছিলাম তা বাস্তবায়ন শুরু হয়েছে: খাদ্যমন্ত্রী

নির্বাচনে যে ওয়াদা করেছিলাম তা বাস্তবায়ন শুরু হয়েছে: খাদ্যমন্ত্রী

আরও পড়ুন

এইচএসসির ফলাফল ঠাকুরগাঁওয়ে ৯ কলেজে পাশ করেনি কেউ, এক শিক্ষার্থীর আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ে ৯ কলেজে পাশ করেনি কেউ, এক শিক্ষার্থীর আত্মহত্যা

লংমার্চের নামে গাড়িমার্চ চলছে: মন্ত্রী নিতাই রায়

লংমার্চের নামে গাড়িমার্চ চলছে: মন্ত্রী নিতাই রায়

শাল্লায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

শাল্লায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

এক কলেজে পরীক্ষার্থী মাত্র একজন, ফেল করলেন তিনিও

এক কলেজে পরীক্ষার্থী মাত্র একজন, ফেল করলেন তিনিও

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম