Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মানিকগঞ্জ ডিসি

মহাসড়কে তিন চাকার যান নিষিদ্ধ, লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যাবে না

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পিএম

মহাসড়কে তিন চাকার যান নিষিদ্ধ, লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যাবে না

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় সড়কে শৃঙ্খলা ফেরানো, দুর্ঘটনা প্রতিরোধ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর দায়িত্ব ও করণীয় নিয়ে আলোচনা হয়।

Advertisement

বিশৃঙ্খলা ও দুর্ঘটনা ঠেকাতে এবার কঠোর অবস্থানের কথা জানিয়েছে মানিকগঞ্জ জেলা প্রশাসন। রুট পারমিট ছাড়া কোনো যানবাহন সড়কে চলতে দেওয়া হবে না। নিষিদ্ধ করা হবে মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে তিন চাকার যান চলাচলও। একই সঙ্গে হেলপারদের দিয়ে গাড়ি চালানো বন্ধ এবং সড়কের ত্রুটি দূর করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় সড়কে শৃঙ্খলা ফেরানো, দুর্ঘটনা প্রতিরোধ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর দায়িত্ব ও করণীয় নিয়ে আলোচনা হয়।

সভায় জেলা প্রশাসক বলেন, তিন চাকার যান ও মোটরসাইকেল সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। এ কারণে মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে তিন চাকার যান চলাচল করতে দেওয়া হবে না। রুট পারমিট ছাড়া কোনো গাড়ি সড়কে চলতে পারবে না। বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই, এমন চালকের হাতে গাড়ি তুলে দেওয়া যাবে না। হেলপাররা যাতে চালকের আসনে বসতে না পারেন, তা-ও নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, শুধু চালক ও যানবাহনের অনিয়ম নিয়ন্ত্রণ করলেই হবে না, সড়কের ত্রুটিও দূর করতে হবে। এ জন্য সড়ক ও জনপথ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি ট্রাফিক আইন মানা এবং সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত উদ্যোগ জরুরি। নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. খায়রুল ইসলাম, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা রাণী কর্মকার, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আহসান হাবীব, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, বিআরটিএ ঢাকা কার্যালয়ের উপপরিচালক প্রকৌশলী মোবারক হোসেন, জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ, জেলা পরিবহণ মালিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক লিটন ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি খন্দকার তুহিন। এ ছাড়া বিভিন্ন বাস মালিক ও শ্রমিক সমিতি, হাইওয়ে পুলিশ এবং ট্রাফিক পুলিশের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নির্বাচনে যে ওয়াদা করেছিলাম তা বাস্তবায়ন শুরু হয়েছে: খাদ্যমন্ত্রী

নির্বাচনে যে ওয়াদা করেছিলাম তা বাস্তবায়ন শুরু হয়েছে: খাদ্যমন্ত্রী

পারমিট ৬৪, বাস শত শত, দুই প্রাণহানিতে সেলফি বন্ধ

পারমিট ৬৪, বাস শত শত, দুই প্রাণহানিতে সেলফি বন্ধ

ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় প্রাণ গেল দুই অটোরিকশা যাত্রীর

ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় প্রাণ গেল দুই অটোরিকশা যাত্রীর

পূজামণ্ডপে মুসলিমদের উপস্থিতি সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: খাদ্যমন্ত্রী

পূজামণ্ডপে মুসলিমদের উপস্থিতি সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: খাদ্যমন্ত্রী

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে মিলেমিশে থাকার আহবান খাদ্যমন্ত্রীর

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে মিলেমিশে থাকার আহবান খাদ্যমন্ত্রীর

খাদ্যগুদামের ৩১ শ্রমিককে পূজার উপহার দিলেন খাদ্যমন্ত্রী

খাদ্যগুদামের ৩১ শ্রমিককে পূজার উপহার দিলেন খাদ্যমন্ত্রী

আরও পড়ুন

‘সরকারিভাবে নির্দেশনা রয়েছে বিএনপি নেতাদের ডিলারশিপ দেওয়ার’

‘সরকারিভাবে নির্দেশনা রয়েছে বিএনপি নেতাদের ডিলারশিপ দেওয়ার’

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তকেন্দ্রের বাথরুমে তরুণীকে ধর্ষণের অভিযোগ

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তকেন্দ্রের বাথরুমে তরুণীকে ধর্ষণের অভিযোগ

পুলিশ দখলমুক্ত করার এক ঘণ্টা পর ফের দখলের অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে

পুলিশ দখলমুক্ত করার এক ঘণ্টা পর ফের দখলের অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে

মানিকগঞ্জ ডিসি মহাসড়কে তিন চাকার যান নিষিদ্ধ, লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যাবে না

মহাসড়কে তিন চাকার যান নিষিদ্ধ, লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যাবে না

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম