Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘সরকারিভাবে নির্দেশনা রয়েছে বিএনপি নেতাদের ডিলারশিপ দেওয়ার’

Advertisement

Icon

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৯:০২ পিএম

‘সরকারিভাবে নির্দেশনা রয়েছে বিএনপি নেতাদের ডিলারশিপ দেওয়ার’

মমতাজ হোসেন।

Advertisement

কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলায় বিসিআইসির নয়জন সার ডিলার নিয়োগ পেয়েছেন। অভিযোগ উঠেছে, নিয়োগ পাওয়া সবাই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তাদের মধ্যে রয়েছেন দলের কেন্দ্রীয় নেতা, জেলা বিএনপির এক নেতার স্ত্রী ও মেয়ে। বাকিরা উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল এবং ছাত্রদলের নেতা।

জানা গেছে, রৌমারী উপজেলায় সার ডিলার হতে আবেদন করেছেন ১৪৫ জন এবং রাজিবপুরে ৫৫ জন। এর মধ্যে দুই উপজেলার নয়টি ইউনিয়নে নয়জনকে সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, ডিলার নিয়োগে সরকারি নীতিমালা মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। তালিকায় এক ইউনিয়নে আবেদন করলেও নিয়োগ দেওয়া হয়েছে অন্য ইউনিয়নে। দু-একজন ছাড়া কারও নির্দিষ্ট গোডাউন নেই। ডিলার নিয়োগে এমন অনিয়ম ও চরম দলীয়করণের অভিযোগে এলাকায় ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

ডিলার নিয়োগ পাওয়াদের মধ্যে মমতাজ হোসেনের প্রতিষ্ঠানের নাম মেসার্স মমতাজ এন্টারপ্রাইজ। তিনি কেন্দ্রীয় মহিলা দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। তাকে রৌমারী সদর ইউনিয়নে সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। তার ঠিকানা দেখানো হয়েছে দক্ষিণ টাপুরচর, যা বন্দবেড় ইউনিয়নের আওতাধীন।

মো. আলমগীর হোসেনের প্রতিষ্ঠানের নাম মেসার্স আরাফ এন্টারপ্রাইজ। তিনি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসেমের ভাগিনা। তার নির্দিষ্ট কোনো গোডাউন নেই। নৌবন্দর আবাসিক হোটেল নামের একটি প্রতিষ্ঠানকে গোডাউন হিসেবে দেখানো হয়েছে। তাকে বন্দবেড় ইউনিয়নে ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

হাসনা হেনার প্রতিষ্ঠানের নাম জমজম ট্রেডার্স। তিনি কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য ও কুড়িগ্রাম-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত আজিজুর রহমানের স্ত্রী। তাকে যাদুরচর ইউনিয়নে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া মেসার্স স্বাধীন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. স্বাধীন হোসেনকে দাঁতভাঙ্গা ইউনিয়নে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। তিনি রৌমারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। মেসার্স নাইম ট্রেডার্সের স্বত্বাধিকারী নাজমুল হুদাকে শৌলমারী ইউনিয়নের ডিলারের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি শৌলমারী ইউনিয়ন যুবদলের সদস্যসচিব।

মেসার্স সম্রাট অ্যালুমিনিয়াম স্টোরের স্বত্বাধিকারী আহমেদ নুরে আলম ফেরদৌস পেয়েছেন চরশৌলমারী ইউনিয়নের সার ডিলারের দায়িত্ব। তিনি চরশৌলমারী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক।

অন্যদিকে, মেসার্স রিতা ট্রেডার্সের মালিক মোছা. রেজিনা তাসরিন রাজিবপুর ইউনিয়নের ডিলার হয়েছেন। তিনি কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য ও রাজিবপুর উপজেলা বিএনপির আহ্বায়কের স্ত্রী। মেসার্স সোহান ট্রেডার্সের মালিক মো. সোহানুর রহমান কোদালকাটি ইউনিয়নের সার ডিলার। তিনি ওই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। মেসার্স মণ্ডল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. শাহাজালাল তারেক মোহনগঞ্জ ইউনিয়নের ডিলার। তিনি ওই ইউনিয়নের ছাত্রদল নেতা।

সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগের বিষয়ে কেন্দ্রীয় মহিলা দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মমতাজ হোসেন বলেন, বিএনপি নেতাদেরই তো দেওয়ার নিয়ম। তারা না পেলে কারা পাবে? এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারিভাবে নির্দেশনা রয়েছে বিএনপি নেতাদের ডিলারশিপ দেওয়ার।

জেলা বিএনপির সদস্য আজিজুর রহমান বলেন, দু-একজনকে দলের বাইরে থেকে দিলে ভালো হতো। সরকারি শর্ত সাপেক্ষেই আমার স্ত্রীর নামে ডিলার নিয়োগ হয়েছে।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হাসান বলেন, নীতিমালা অনুযায়ী প্রতি ইউনিয়ন থেকে যাচাই-বাছাই শেষে তিনজনের নামের তালিকা পাঠিয়েছি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুলিশ দখলমুক্ত করার এক ঘণ্টা পর ফের দখলের অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে

পুলিশ দখলমুক্ত করার এক ঘণ্টা পর ফের দখলের অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে

ইউপি সদস্যের কাছে প্রতিবন্ধী ভাতার ১২ সিম, টাকা তুলতে গিয়ে আটক

ইউপি সদস্যের কাছে প্রতিবন্ধী ভাতার ১২ সিম, টাকা তুলতে গিয়ে আটক

দেড় মিনিটে মন্ত্রীকে ৩৫ বার ‘স্যার’ বলে ভাইরাল ইউএনও

দেড় মিনিটে মন্ত্রীকে ৩৫ বার ‘স্যার’ বলে ভাইরাল ইউএনও

তিন কোটি টাকার মাছ ছাড়তে খরচ ৪৫ কোটি

বাঁওড় এলাকায় মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প তিন কোটি টাকার মাছ ছাড়তে খরচ ৪৫ কোটি

রৌমারীতে এক সপ্তাহে নদীগর্ভে ১৭ ভিটে

ব্রহ্মপুত্রে তীব্র ভাঙন রৌমারীতে এক সপ্তাহে নদীগর্ভে ১৭ ভিটে

এক সপ্তাহে নদীগর্ভে ১৭ পরিবারের বসতভিটা, কাঁচা ধান কাটছেন কৃষকরা

ব্রহ্মপুত্রের তীব্র ভাঙন এক সপ্তাহে নদীগর্ভে ১৭ পরিবারের বসতভিটা, কাঁচা ধান কাটছেন কৃষকরা

আরও পড়ুন

গাজীপুরে মাদ্রাসার ৬ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা

গাজীপুরে মাদ্রাসার ৬ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা

সাজেকবাসীর দাবির সমর্থনে বাঘাইছড়িতে মশাল মিছিল

সাজেকবাসীর দাবির সমর্থনে বাঘাইছড়িতে মশাল মিছিল

বদরগঞ্জে আন্তঃনগর ট্রেনের চাকা লাইনচ্যুত, চলাচল বন্ধ

বদরগঞ্জে আন্তঃনগর ট্রেনের চাকা লাইনচ্যুত, চলাচল বন্ধ

কনসার্ট থেকে ফেরার পথে দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

কনসার্ট থেকে ফেরার পথে দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম