Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে মিলেমিশে থাকার আহবান খাদ্যমন্ত্রীর

Advertisement

Icon

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পিএম

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে মিলেমিশে থাকার আহবান খাদ্যমন্ত্রীর

সিংগাইর পৌর এলাকার আঙ্গারিয়া কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

Advertisement

মানিকগঞ্জের সিংগাইর পৌর এলাকার আঙ্গারিয়া কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন এবং উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়ের সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহাবস্থান ও ধর্মীয় মূল্যবোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। 

বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার আঙ্গারিয়া কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।    

এ সময় তিনি শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি, পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেন। তিনি ধর্ম-বর্ণনির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে সবাইকে মিলেমিশে বসবাস করারও আহ্বান জানান।

পূজামণ্ডপ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ইউএনও খায়রুন্নাহার, সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ, সহকারী কমিশনার (ভূমি) আল আমিন কবীর, সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম, সিংগাইর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মিঠু, সিংগাইর পৌর বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম ভূঁইয়া জয়সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পূজামণ্ডপে মুসলিমদের উপস্থিতি সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: খাদ্যমন্ত্রী

পূজামণ্ডপে মুসলিমদের উপস্থিতি সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: খাদ্যমন্ত্রী

খাদ্যগুদামের ৩১ শ্রমিককে পূজার উপহার দিলেন খাদ্যমন্ত্রী

খাদ্যগুদামের ৩১ শ্রমিককে পূজার উপহার দিলেন খাদ্যমন্ত্রী

ধর্ম যার যার, নাগরিক অধিকার সবার: খাদ্যমন্ত্রী

ধর্ম যার যার, নাগরিক অধিকার সবার: খাদ্যমন্ত্রী

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশের কল্যাণে কাজ করতে হবে: খাদ্যমন্ত্রী

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশের কল্যাণে কাজ করতে হবে: খাদ্যমন্ত্রী

মন্ত্রীকে না জানিয়ে খাদ্যগুদাম পরিদর্শন, এবার বিদায় নিলেন পিও

মন্ত্রীকে না জানিয়ে খাদ্যগুদাম পরিদর্শন, এবার বিদায় নিলেন পিও

লালনের দর্শন সম্প্রীতি ও মানবতার পথ দেখায়: খাদ্যমন্ত্রী

লালনের দর্শন সম্প্রীতি ও মানবতার পথ দেখায়: খাদ্যমন্ত্রী

আরও পড়ুন

পূজামণ্ডপে মুসলিমদের উপস্থিতি সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: খাদ্যমন্ত্রী

পূজামণ্ডপে মুসলিমদের উপস্থিতি সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: খাদ্যমন্ত্রী

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ ব্যবসায়ীর জানাজা হলো একসঙ্গে

পাঁচ ব্যবসায়ীর জানাজা হলো একসঙ্গে

কক্সবাজারে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

বজ্রপাতের আগাম সতর্কবার্তা দিতে আশ্রয় কেন্দ্র থেকে বাজবে সাইরেন

বজ্রপাতের আগাম সতর্কবার্তা দিতে আশ্রয় কেন্দ্র থেকে বাজবে সাইরেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম