ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: ডা. বাচ্চু
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পিএম
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
|
ফলো করুন |
|
|---|---|
সচেতনতার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ করতে হবে। পাশাপাশি শরীরে ডায়াবেটিসের ধরন নির্ণয় করে সঠিক চিকিৎসাসেবা নিতে হবে। ডায়াবেটিসের ধরন নির্ধারণের পর যথাযথ চিকিৎসা গ্রহণ করলে রোগটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু এসব কথা বলেছেন।
শনিবার (১৪ নভেম্বর) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, টেনশন ও খাদ্যাভ্যাসের নানা ধরনের অনিয়ম থেকে এ রোগের উৎপত্তি হতে পারে। তাই ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই।
মাওনা ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সমিতির প্রধান উপদেষ্টা ও সাবেক অতিরিক্ত সচিব মাহমুদ হাসান মুকুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ ভূঁইয়া, শ্রীপুর পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির সরকার, শ্রীপুর উপজেলা প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সভাপতি সাংবাদিক আব্দুল মালেক, মাওনা হাইওয়ে থানার ওসি মো. কামরুজ্জামান এবং পৌর বিএনপি নেতা শাহজাহান সজল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহসান কবীর। অনুষ্ঠানের মূল বিষয়বস্তু উপস্থাপন করেন মাওনা ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. অরুণ চন্দ্র বসাক।

-6af863db1f730.jpg)