Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘বকেয়া ভিক্ষা পরিশোধ করুন, নইলে ফকির থাকব না’

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১১ পিএম

‘বকেয়া ভিক্ষা পরিশোধ করুন, নইলে ফকির থাকব না’

মাইক হাতে দৃষ্টিপ্রতিবন্ধী মোশাররফ হোসেন হাওলাদার। ছবি: যুগান্তর

Advertisement

‘ভিক্ষা বকেয়া পরিশোধ করুন, অন্যথায় ফকির থেকে নিজেকে বিচ্ছিন্ন করা হবে!’ এমনই ব্যতিক্রমী ঘোষণা দিয়ে মাইক হাতে ভিক্ষা সংগ্রহ করছেন দৃষ্টিপ্রতিবন্ধী মোশাররফ হোসেন হাওলাদার। তার রসিকতাপূর্ণ মাইকিংয়ে গাজীপুর মহানগরীর পূবাইল বাজারজুড়ে তৈরি হয়েছে কৌতূহল ও হাস্যরস। 

শনিবার (৭ নভেম্বর) সকালে পূবাইল বাজারের বিভিন্ন স্থানে এক হাতে লাঠি এবং অন্য হাতে মাইক নিয়ে ঘুরে ঘুরে ভিক্ষা করতে দেখা যায় মোশাররফকে। দুই চোখে দৃষ্টিশক্তি না থাকলেও মাইকে তার সাবলীল কথাবার্তা ও ব্যতিক্রমী ঘোষণা সহজেই নজর কাড়ছে ব্যবসায়ী ও পথচারীদের।

মাইকিংয়ে অনেকটা সরকারি বিজ্ঞপ্তির আদলে তিনি ঘোষণা দিচ্ছেন, ‘পূবাইল বাজারের যেসব ব্যবসায়ী ২০২৬ সালের ভিক্ষা বকেয়া রেখেছেন, তারা দ্রুত পরিশোধ করুন। অন্যথায় ফকির থেকে নিজেকে বিচ্ছিন্ন করা হবে। মানুষ মারা গেলেও ফকির-মিসকিন পাওয়া যাবে না!’ 

বকেয়া আদায়ের ঘোষণার পাশাপাশি ভিক্ষা গ্রহণের সময়সীমাও নির্ধারণ করেছেন মোশাররফ। তার ঘোষণা অনুযায়ী, দুপুর ১২টা ৩৫ মিনিটের পর আর ভিক্ষা গ্রহণযোগ্য হবে না। এ ছাড়া ভিক্ষার সর্বনিম্ন পরিমাণ পাঁচ টাকা বলেও জানিয়েছেন তিনি। 

তার এমন ব্যতিক্রমী ঘোষণায় বাজারে অনেকেই থমকে দাঁড়ান। কেউ হাসিতে মেতে ওঠেন, আবার কেউ মোবাইল ফোনে তার মাইকিংয়ের দৃশ্য ধারণ করেন। কৌতূহলী ব্যবসায়ী ও পথচারীদের অনেকে তাকে ভিক্ষাও দেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, টাকা হাতে নিয়ে স্পর্শ ও গন্ধের মাধ্যমে নোটের মূল্য শনাক্ত করতে পারেন বলে দাবি করেন মোশাররফ।

পূবাইল বাজারের এক ব্যবসায়ী বলেন, ‘ভিক্ষুক তো অনেক দেখেছি, কিন্তু এভাবে মাইকিং করে ভিক্ষা চাইতে কখনো দেখিনি। তার কথাগুলো এত মজার যে, মানুষ আগ্রহ নিয়ে শুনছে।’

এক পথচারী বলেন, ‘প্রথমে মনে হয়েছিল কোনো প্রতিষ্ঠানের জরুরি ঘোষণা দেওয়া হচ্ছে। পরে বুঝলাম, সেটি আসলে ভিক্ষা সংগ্রহের অভিনব প্রচারণা।’

জীবিকার তাগিদে মোশাররফের এই ব্যতিক্রমী কৌশল এখন পূবাইল বাজারের মানুষের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে। মাইক হাতে তার ‘ভিক্ষা আদায়ের আলটিমেটাম’ ঘিরে বাজারে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: পরিস্থিতি ও যানবাহন চলাচল স্বাভাবিক

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: পরিস্থিতি ও যানবাহন চলাচল স্বাভাবিক

শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

ছয় জেব্রার বদলে গাজীপুর সাফারি পার্কে এলো তিন বাঘ

ছয় জেব্রার বদলে গাজীপুর সাফারি পার্কে এলো তিন বাঘ

এক হাজার মোমবাতি জ্বালিয়ে নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদের জন্মদিন পালন

এক হাজার মোমবাতি জ্বালিয়ে নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদের জন্মদিন পালন

এগারসিন্দুর এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ঢাকা রেল চলাচল ব্যাহত

এগারসিন্দুর এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ঢাকা রেল চলাচল ব্যাহত

আরও পড়ুন

‘বকেয়া ভিক্ষা পরিশোধ করুন, নইলে ফকির থাকব না’

‘বকেয়া ভিক্ষা পরিশোধ করুন, নইলে ফকির থাকব না’

স্ত্রীর মামলায় এনসিপি নেতা গ্রেফতার, দল থেকে অব্যাহতি

স্ত্রীর মামলায় এনসিপি নেতা গ্রেফতার, দল থেকে অব্যাহতি

এসিল্যান্ড-ইউএনওর স্বাক্ষর জাল করে খাসজমি বন্দোবস্ত, গায়েব ২২ মামলার নথি

এসিল্যান্ড-ইউএনওর স্বাক্ষর জাল করে খাসজমি বন্দোবস্ত, গায়েব ২২ মামলার নথি

নারীকে চার দেয়ালে বন্দি রেখে জাতীয়তাবাদ পূর্ণ হবে না: হুইপ দুলু

নারীকে চার দেয়ালে বন্দি রেখে জাতীয়তাবাদ পূর্ণ হবে না: হুইপ দুলু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম