Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আমির হামজার মাহফিল ঘিরে উত্তেজনা, প্রতিহতের ঘোষণা ওলামা পরিষদের

Icon

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পিএম

আমির হামজার মাহফিল ঘিরে উত্তেজনা, প্রতিহতের ঘোষণা ওলামা পরিষদের

মুফতি আমির হামজা। ফাইল ছবি

Advertisement

নারায়ণগঞ্জের বন্দরে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজার আগমনকে কেন্দ্র করে স্থানীয় আলেম ওলামা, মসজিদ কমিটি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। 

আগামী ১৬ নভেম্বর ২৫নং ওয়ার্ড বন্দরের দক্ষিণ লক্ষণখোলা এলাকার পৌর মাঠে ‘তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসা’ আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে মুফতি আমির হামজার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। 

এই আয়োজনকে ঘিরে এলাকায় পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছে স্থানীয় আলেম ওলামা। এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। আমির হামজার আগমন প্রতিহত করতে শনিবার (১৪ নভেম্বর) বন্দরে লক্ষণখোলা মাহমুদীয়া মাদ্রাসায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নারায়ণগঞ্জ জেলা ওলামা পরিষদ, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে যে কোনো মূল্যে মুফতি আমির হামজার আগমন প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়।

নারায়ণগঞ্জ ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসাইন কাসেমী বলেন, আমরা মাহফিলের বিপক্ষে নই, মাহফিল সুন্দরভাবে হোক সেটাই চাই। তবে কোনো বিতর্কিত বক্তাকে আমরা মেনে নেব না। প্রশাসন যেন বিষয়টি খতিয়ে দেখে। এলাকার পরিবেশ নষ্ট হলে তার দায় প্রশাসনকেই নিতে হবে। তিনি বিতর্কিত রাজনৈতিক বক্তব্য দিবেন। এ জন্য এলাকার শান্তি বিনষ্ট হোক। এটা আমরা হতে দিতে পারি না।

হেফাজত নেতা হাফেজ কবির হোসাইন জানান, অতিথি হিসেবে যাদের নাম পোস্টার ছাপা হয়েছে তাদের অনেকেরই অনুমতি নেওয়া হয়নি। না জানিয়ে নাম ব্যবহার করা ইসলাম কতটুকু সমর্থন করে, আয়োজকদের কাছে আমার এই প্রশ্ন রইল। 

ইসলামী আন্দোলন নেতা জহিরুল ইসলাম বলেন, মুফতি আমির হামজা একজন বিতর্কিত বক্তা। চরমোনাই পীর সাহেবকে নিয়ে তিনি বিরূপ মন্তব্য করেছেন। বন্দরে তাকে আসতে দেওয়া হবে না, আমরা প্রতিহত করব।

স্থানীয় বিএনপি সভাপতি মো. ফারুক জানান, লক্ষণখোলা মাঠে এই আগমনকে কেন্দ্র করে এলাকায় এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। আয়োজকরা অনেক বিশিষ্ট ব্যক্তির অনুমতি না নিয়েই পোস্টারে তাদের নাম ব্যবহার করেছেন।

আয়োজক কমিটির পক্ষে মাওলানা আবু আবদুল্লাহ জানান, স্থানীয় পুলিশ-প্রশাসনের অনুমতি নিয়েই মাহফিলটি করা হচ্ছে। শান্তি বিনষ্ট হওয়ার কোনো কারণ নেই। এ নিয়ে নারায়ণগঞ্জ ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহর সঙ্গে আলোচনা হয়েছে। তারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আর যারা বিরোধিতা করছেন, তারা হয়তো কোনো রাজনৈতিক চাপের কারণে এমনটি করছেন।

এ ব্যাপারে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) মিজানূর রহমান জানান, আয়োজকদের পক্ষ থেকে মাহফিল অনুষ্ঠানের জন্য আবেদন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইয়াবা বিক্রির অভিযোগে সাবেক ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২

ইয়াবা বিক্রির অভিযোগে সাবেক ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২

শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

ঘুমন্ত কিশোরীকে গরম পানিতে ঝলসে দেন মামি, ৪৯ দিন পর মৃত্যু

ঘুমন্ত কিশোরীকে গরম পানিতে ঝলসে দেন মামি, ৪৯ দিন পর মৃত্যু

সাবেক এমপি সেলিম ওসমানকে ধরতে ডিবির অভিযান

সাবেক এমপি সেলিম ওসমানকে ধরতে ডিবির অভিযান

৩০ টাকা দরে চাল পেয়ে শ্রমিকদের স্বস্তি

৩০ টাকা দরে চাল পেয়ে শ্রমিকদের স্বস্তি

বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় না, আমি আসছি কালীগঞ্জে

আমির হামজা বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় না, আমি আসছি কালীগঞ্জে

আরও পড়ুন

এসিল্যান্ড-ইউএনওর স্বাক্ষর জাল করে খাসজমি বন্দোবস্ত, গায়েব ২২ মামলার নথি

এসিল্যান্ড-ইউএনওর স্বাক্ষর জাল করে খাসজমি বন্দোবস্ত, গায়েব ২২ মামলার নথি

নারীকে চার দেয়ালে বন্দি রেখে জাতীয়তাবাদ পূর্ণ হবে না: হুইপ দুলু

নারীকে চার দেয়ালে বন্দি রেখে জাতীয়তাবাদ পূর্ণ হবে না: হুইপ দুলু

প্রতিবন্ধী শিক্ষার্থীদের টাকা উত্তোলন, বিতরণ করেননি শিক্ষা কর্মকর্তা

প্রতিবন্ধী শিক্ষার্থীদের টাকা উত্তোলন, বিতরণ করেননি শিক্ষা কর্মকর্তা

ইয়াবা বিক্রির অভিযোগে সাবেক ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২

ইয়াবা বিক্রির অভিযোগে সাবেক ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম