Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নারীকে চার দেয়ালে বন্দি রেখে জাতীয়তাবাদ পূর্ণ হবে না: হুইপ দুলু

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পিএম

নারীকে চার দেয়ালে বন্দি রেখে জাতীয়তাবাদ পূর্ণ হবে না: হুইপ দুলু

বক্তব্য রাখছেন অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ।

Advertisement

জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিশ্বাস করতেন, নারীকে ঘরের চার দেয়ালে বন্দি রেখে কখনোই বাংলাদেশি জাতীয়তাবাদ পূর্ণতা পাবে না। তাই ১৯৭৮ সালে তিনি যখন মহিলা বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন, তখন তা ছিল কেবল একটি মন্ত্রণালয় প্রতিষ্ঠা নয়, বরং একটি রাষ্ট্রদর্শনের ঘোষণা।

শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় নাটোরের একটি কমিউনিটি সেন্টারে খান ফাউন্ডেশনের ‘ভয়েস ফর চেঞ্জ’ প্রকল্পের আওতায় নীতি নির্ধারণে নারীর কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

তিনি বলেন, নারীর আর্থসামাজিক ক্ষমতায়নে বেগম খালেদা জিয়া দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা চালু করেছিলেন, যা নারীর ক্ষমতায়নে একটি বৈপ্লবিক পদক্ষেপ ছিল। বর্তমান সরকার নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন জোরদারে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করেছে। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও রাজনীতিসহ সব ক্ষেত্রে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

দুলু আরও বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ বাস্তবায়নের প্রতিফলন ঘটবে বিএনপির আগামী কাউন্সিলে। প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলের নীতিনির্ধারণী পর্যায় এ ব্যাপারে সচেষ্ট। এর ফলে বিএনপির সাংগঠনিক কাঠামো ও নির্বাচনে নারীদের ৩৩ শতাংশ অংশগ্রহণ নিশ্চিত হবে।

তিনি বলেন, নারীর অধিকার, শিক্ষা, নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না হলে একটি রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয়। শহীদ জিয়ার প্রাতিষ্ঠানিক ভিত্তি, বেগম খালেদা জিয়ার শিক্ষা বিপ্লব এবং দেশনায়ক তারেক রহমানের ফ্যামিলি কার্ড ও উপবৃত্তি সম্প্রসারণ—এই তিন প্রজন্মের ধারাবাহিকতাই বিএনপির নারী রাজনীতির সৌন্দর্য।

সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সুফিয়া হকের সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ। অন্যদের মধ্যে বক্তব্য দেন ‘আলো’র নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা এবং খান ফাউন্ডেশনের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার মো. সালাহউদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নীলুফার ইয়াসমিন।

পরে বিকালে দুলু জেলার বড়াইগ্রাম পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত ফুটবল খেলার ফাইনালে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ব্যবসায়ীকে ৫ ঘণ্টা আটকে রেখে ৩ লাখ টাকা আদায় ছাত্রদল নেতার

ব্যবসায়ীকে ৫ ঘণ্টা আটকে রেখে ৩ লাখ টাকা আদায় ছাত্রদল নেতার

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কেউ যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কেউ যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে

সারের জন্য কৃষকদের আর লাইনে দাঁড়াতে হবে না: হুইপ দুলু

সারের জন্য কৃষকদের আর লাইনে দাঁড়াতে হবে না: হুইপ দুলু

এমপি আজিজের সমাবেশস্থলে বোমাসদৃশ বস্তু উদ্ধার

এমপি আজিজের সমাবেশস্থলে বোমাসদৃশ বস্তু উদ্ধার

বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি জিয়াউর রহমান: হুইপ দুলু

বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি জিয়াউর রহমান: হুইপ দুলু

ভ্যান চালকের মেয়ে সুমনা পেল গোল্ডেন জিপিএ-৫

বিচারক হওয়ার স্বপ্নে বাধা দারিদ্র্য ভ্যান চালকের মেয়ে সুমনা পেল গোল্ডেন জিপিএ-৫

আরও পড়ুন

‘বকেয়া ভিক্ষা পরিশোধ করুন, নইলে ফকির থাকব না’

‘বকেয়া ভিক্ষা পরিশোধ করুন, নইলে ফকির থাকব না’

স্ত্রীর মামলায় এনসিপি নেতা গ্রেফতার, দল থেকে অব্যাহতি

স্ত্রীর মামলায় এনসিপি নেতা গ্রেফতার, দল থেকে অব্যাহতি

এসিল্যান্ড-ইউএনওর স্বাক্ষর জাল করে খাসজমি বন্দোবস্ত, গায়েব ২২ মামলার নথি

এসিল্যান্ড-ইউএনওর স্বাক্ষর জাল করে খাসজমি বন্দোবস্ত, গায়েব ২২ মামলার নথি

নারীকে চার দেয়ালে বন্দি রেখে জাতীয়তাবাদ পূর্ণ হবে না: হুইপ দুলু

নারীকে চার দেয়ালে বন্দি রেখে জাতীয়তাবাদ পূর্ণ হবে না: হুইপ দুলু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম