Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সারের জন্য কৃষকদের আর লাইনে দাঁড়াতে হবে না: হুইপ দুলু

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পিএম

সারের জন্য কৃষকদের আর লাইনে দাঁড়াতে হবে না: হুইপ দুলু

Advertisement

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আজকে তারেক রহমানের যে সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, এ সরকার হচ্ছে কৃষিবান্ধব সরকার। ক্ষমতায় আসার আগেই তিনি কৃষকদের ঋণমুক্ত করার ঘোষণা দিয়েছিলেন। সেজন্য তিনি কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদমুক্ত করে দেওয়ার কথা ভোটের আগে বলেছিলেন। এরই মধ্যে আমাদের সরকার কৃষকদের ঋণমুক্ত করে দিয়েছে।

রোববার (৮ নভেম্বর) দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশা কাজীপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের প্রণোদনার আওতায় ১৭ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে ‘ফারমার্স মিনি কোল্ডস্টোরেজ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট দুলু বলেন, বিএনপিই একমাত্র দল, যারা কৃষকদের উৎসাহিত করার জন্য এবং তাদের বাঁচিয়ে রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিএনপি সরকার মনে করে, কৃষক বাঁচলেই বাংলাদেশ বাঁচবে। দেশের এখনো ৮০ ভাগ মানুষ কৃষক। আমরা কৃষির ওপর নির্ভরশীল।

তিনি আরও বলেন, তারেক রহমানের সরকার কৃষির ওপর সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছে। সারের সংকট নিরসনে প্রতিটি ইউনিয়নে কৃষকদের জন্য আলাদা ডিলার বাড়িয়ে দেওয়া হয়েছে, যা ভবিষ্যতে আরও বাড়বে। মানুষ যেন সারের জন্য লাইনে দাঁড়িয়ে রাস্তায় হৈচৈ বা মিছিল-মিটিং না করে, সেদিকে নজর দেওয়া হয়েছে। আর এ কারণেই কৃষির ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আকতার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম বুলবুলসহ সরকারি কর্মকর্তারা।

এর আগে সকালে ৫৫তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সভা ও ‘প্রতিবন্ধী ব্যক্তির সুরক্ষা আইন ২০২৩’ বাস্তবায়নে জেলা ও উপজেলা কমিটির প্রচার অভিযানে অংশ নেন হুইপ দুলু।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এমপি আজিজের সমাবেশস্থলে বোমাসদৃশ বস্তু উদ্ধার

এমপি আজিজের সমাবেশস্থলে বোমাসদৃশ বস্তু উদ্ধার

বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি জিয়াউর রহমান: হুইপ দুলু

বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি জিয়াউর রহমান: হুইপ দুলু

ভ্যান চালকের মেয়ে সুমনা পেল গোল্ডেন জিপিএ-৫

বিচারক হওয়ার স্বপ্নে বাধা দারিদ্র্য ভ্যান চালকের মেয়ে সুমনা পেল গোল্ডেন জিপিএ-৫

বিআরটিএর পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে যুবক

বিআরটিএর পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে যুবক

খেলতে গিয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে শিশু দগ্ধ, চার দিন পর মৃত্যু

খেলতে গিয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে শিশু দগ্ধ, চার দিন পর মৃত্যু

এমপি আজিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮ ঘণ্টা বৈঠক, শেষে যা হলো

এমপি আজিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮ ঘণ্টা বৈঠক, শেষে যা হলো

আরও পড়ুন

৩ হাজার কেজি অবৈধ ভারতীয় জিরাসহ গ্রেফতার ৩

৩ হাজার কেজি অবৈধ ভারতীয় জিরাসহ গ্রেফতার ৩

রান্নার জন্য পাতা আনতে গিয়ে ককটেল বিস্ফোরণে গৃহবধূ আহত

রান্নার জন্য পাতা আনতে গিয়ে ককটেল বিস্ফোরণে গৃহবধূ আহত

ভারত থেকে আনা ১৮টি রেলকোচের ট্রায়াল রান শুরু

ভারত থেকে আনা ১৮টি রেলকোচের ট্রায়াল রান শুরু

দ্বিতীয় স্বামীর গলায় জুতার মালা পরিয়ে ভিডিও ভাইরাল, বিচার দাবি স্ত্রীর

দ্বিতীয় স্বামীর গলায় জুতার মালা পরিয়ে ভিডিও ভাইরাল, বিচার দাবি স্ত্রীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম