Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এমপি আজিজের সমাবেশস্থলে বোমাসদৃশ বস্তু উদ্ধার

Icon

বড়াইগ্রাম ও গুরুদাসপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১০:২০ পিএম

এমপি আজিজের সমাবেশস্থলে বোমাসদৃশ বস্তু উদ্ধার

এমপি আজিজের সমাবেশস্থলে বোমাসদৃশ বস্তু উদ্ধার

Advertisement

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আজিজের উপস্থিতিতে রাজনৈতিক কর্মসূচি চলাকালে সমাবেশস্থলে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) বিকালে গুরুদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিকালে গুরুদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় নেতাকর্মীদের নিয়ে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুল আজিজ।

সমাবেশ চলাকালে মাঠের মাঝখানে লোক সমাগমের ঠিক পেছনে পরিত্যক্ত অবস্থায় কালো স্কচটেপ জড়ানো একটি বস্তু দেখতে পান নেতাকর্মীরা। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি কর্ডন করে ফেলে।

পরবর্তীতে পুলিশের একটি বিশেষ দল অত্যন্ত সতর্কতার সঙ্গে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

এ বিষয়ে সংসদ সদস্য মো. আব্দুল আজিজ বলেন, নেতাকর্মীদের মাঝে আতঙ্ক সৃষ্টি ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে কোনো স্বার্থান্বেষী মহল এ অপচেষ্টা চালিয়েছে। তবে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি তদন্ত করে দ্রুত দোষীদের চিহ্নিত করার জন্য বলেছি।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে সংসদ সদস্যের সভাস্থল থেকে কালো স্কচটেপ জড়ানো সন্দেহজনক একটি বস্তু উদ্ধার করা হয়েছে। এটি কোনো বিস্ফোরক নাকি আতঙ্ক ছড়ানোর জন্য তৈরি করা হয়েছে, তা খতিয়ে দেখতে বিশেষজ্ঞ টিমকে খবর দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সভাস্থলসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে পুলিশ বোমাসদৃশ বস্তুটি নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার পর সেখান থেকে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে চাঁচকৈড় বাজারে গিয়ে পৃথক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে গুরুদাসপুর পৌর বিএনপির আহ্বায়ক দুলাল সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আব্দুল আজিজ।

এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- গুরুদাসপুর পৌর বিএনপির সদস্য সচিব আবু সাঈদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, ধারাবারিষা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান হেনা, সাবেক সাধারণ সম্পাদক শাহীন কাওসার, বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান, গুরুদাসপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সময় হাসান, যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম বিপ্লব ও বড়াইগ্রাম পৌর ছাত্রদলের আহ্বায়ক মাসুম রেজা।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে সম্প্রতি সন্ত্রাসী হামলায় নিহত গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলামের খুনিদের যথাযথ বিচারের জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়ে বলেন, ‘হত্যাকারী যদি আমার পরিবারের সদস্যও হয়, তবুও যেন এ হত্যাকাণ্ডের উপযুক্ত বিচার হয়। খুনি যেই হোক, তাকে চিহ্নিত করে আদালতের মাধ্যমে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হোক এটাই আমার দাবি।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি জিয়াউর রহমান: হুইপ দুলু

বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি জিয়াউর রহমান: হুইপ দুলু

ভ্যান চালকের মেয়ে সুমনা পেল গোল্ডেন জিপিএ-৫

বিচারক হওয়ার স্বপ্নে বাধা দারিদ্র্য ভ্যান চালকের মেয়ে সুমনা পেল গোল্ডেন জিপিএ-৫

বিআরটিএর পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে যুবক

বিআরটিএর পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে যুবক

খেলতে গিয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে শিশু দগ্ধ, চার দিন পর মৃত্যু

খেলতে গিয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে শিশু দগ্ধ, চার দিন পর মৃত্যু

এমপি আজিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮ ঘণ্টা বৈঠক, শেষে যা হলো

এমপি আজিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮ ঘণ্টা বৈঠক, শেষে যা হলো

দ্বিতীয় দফায় রিমান্ড শেষে এমপিপুত্র মিন্টু কারাগারে

ছাত্রদল নেতা শাকিল হত্যা দ্বিতীয় দফায় রিমান্ড শেষে এমপিপুত্র মিন্টু কারাগারে

আরও পড়ুন

এক ছেলেকে দাফন করে আরেক ছেলের আইসিইউর সামনে বাবা-মা

এক ছেলেকে দাফন করে আরেক ছেলের আইসিইউর সামনে বাবা-মা

জরিমানার ৫০ হাজার টাকা দিলেন বিএনপি নেতা, ২৩ বছর পর কারামুক্ত চা-শ্রমিক

জরিমানার ৫০ হাজার টাকা দিলেন বিএনপি নেতা, ২৩ বছর পর কারামুক্ত চা-শ্রমিক

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

লক্ষ্মীপুরে সড়কে ঝরল ছাত্রদল নেতার প্রাণ

লক্ষ্মীপুরে সড়কে ঝরল ছাত্রদল নেতার প্রাণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম