Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ছাত্রদল নেতা শাকিল হত্যা

দ্বিতীয় দফায় রিমান্ড শেষে এমপিপুত্র মিন্টু কারাগারে

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পিএম

দ্বিতীয় দফায় রিমান্ড শেষে এমপিপুত্র মিন্টু কারাগারে

ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় গ্রেফতার এমপিপুত্র মিন্টু। ফাইল ছবি

Advertisement

নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় গ্রেফতার নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আব্দুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুর প্রথম দফায় তিন দিন এবং দ্বিতীয় দফায় দুদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে বিচারক মিন্টুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

বুধবার (৪ নভেম্বর) দুপুরে নাটোর আধুনিক সদর হাসপাতালে মিন্টুর স্বাস্থ্য পরীক্ষা শেষে বিকালে নাটোর জজ কোর্টের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের আদালতে হাজির করলে বিচারক এই নির্দেশ দেন।

এর আগে, গত ২৭ অক্টোবর রাতে শাকিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গোয়েন্দা পুলিশ নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে জেলা ডিবি কার্যালয়ে নিয়ে আসেন। পরের দিন নুরুজ্জামান মিন্টুকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে। বিচারক তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত থেকে মঞ্জুর করা নির্ধারিত তিন দিন রিমান্ড শেষে মামলার ২য় তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম আবারও সাত দিনের রিমান্ড আবেদন করলে বিচারক দ্বিতীয় দফায় তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।  

মিন্টুকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে আল আমিন ও আনিসুর রহমান নামে এলাকার আরও দুজনকে গ্রেফতার ছাড়া মামলার দৃশ্যমান আর কোনো অগ্রগতি হয়নি বলে নিহতের স্বজনরা দাবি করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

খুনি ভাড়া করতে ২০ লাখ টাকা দেন স্বেচ্ছাসেবক দল নেতা মারুফ

যুবদল নেতা সাকের হত্যা খুনি ভাড়া করতে ২০ লাখ টাকা দেন স্বেচ্ছাসেবক দল নেতা মারুফ

যুবককে তুলে নিয়ে হত্যার ৪ দিন পর প্রধান আসামি গ্রেফতার

যুবককে তুলে নিয়ে হত্যার ৪ দিন পর প্রধান আসামি গ্রেফতার

ঘুমন্ত স্বামীকে শ্বাসরোধে হত্যা, নারীর যাবজ্জীবন

ঘুমন্ত স্বামীকে শ্বাসরোধে হত্যা, নারীর যাবজ্জীবন

‘তিনি তো মরে গিয়ে রক্ষা পেলেন, আমরা তো সেটাও পারছি না’

‘তিনি তো মরে গিয়ে রক্ষা পেলেন, আমরা তো সেটাও পারছি না’

দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের দায়ে সর্বস্বান্ত কলেজ শিক্ষকের আত্মহত্যা

দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের দায়ে সর্বস্বান্ত কলেজ শিক্ষকের আত্মহত্যা

আ.লীগ নেতাকে ধরে পুলিশে দিল ছাত্রদল

আ.লীগ নেতাকে ধরে পুলিশে দিল ছাত্রদল

আরও পড়ুন

ছাত্রদল নেতা শাকিল হত্যা দ্বিতীয় দফায় রিমান্ড শেষে এমপিপুত্র মিন্টু কারাগারে

দ্বিতীয় দফায় রিমান্ড শেষে এমপিপুত্র মিন্টু কারাগারে

যুবদল নেতা সাকের হত্যা খুনি ভাড়া করতে ২০ লাখ টাকা দেন স্বেচ্ছাসেবক দল নেতা মারুফ

খুনি ভাড়া করতে ২০ লাখ টাকা দেন স্বেচ্ছাসেবক দল নেতা মারুফ

জামিনে মুক্ত ৬ বিদেশি, কারাগার থেকে সোজা বিমানবন্দরে

জামিনে মুক্ত ৬ বিদেশি, কারাগার থেকে সোজা বিমানবন্দরে

রাজশাহীতে সাঁওতালদের পবিত্র স্থান দখলচেষ্টা, ডিসির কাছে অভিযোগ

রাজশাহীতে সাঁওতালদের পবিত্র স্থান দখলচেষ্টা, ডিসির কাছে অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম