Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কেউ যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১০:৫১ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কেউ যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে

নাটোর সদর উপজেলার দরাপপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত গণসংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু

Advertisement

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, লুটপাটকারী ও জমি দখলকারী বিএনপি নামধারী কারও দলে জায়গা হবে না। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কেউ যেন এলাকায় মাথা চাড়া দিয়ে উঠতে না পারে এবং নাটোরে তাদের স্থান হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে নাটোর সদর উপজেলার দরাপপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত গণসংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, পর্যায়ক্রমে সবার আগে অসহায়-গরিব পরিবার ফ্যামিলি কার্ড এবং কৃষকরা কৃষি কার্ড পাবেন। দেশে কেউ বেকার থাকবে না এবং প্রত্যেক ছেলেমেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, বিএনপি সিদ্ধান্ত নিয়েছে—ত্যাগী, নির্যাতিত ও কারানির্যাতিত জনপ্রিয় নেতাদেরই ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়া হবে।

জেলা যুবদলের সহ-সভাপতি কাবির হোসেন কাঙ্গালের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন- নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সারের জন্য কৃষকদের আর লাইনে দাঁড়াতে হবে না: হুইপ দুলু

সারের জন্য কৃষকদের আর লাইনে দাঁড়াতে হবে না: হুইপ দুলু

এমপি আজিজের সমাবেশস্থলে বোমাসদৃশ বস্তু উদ্ধার

এমপি আজিজের সমাবেশস্থলে বোমাসদৃশ বস্তু উদ্ধার

বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি জিয়াউর রহমান: হুইপ দুলু

বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি জিয়াউর রহমান: হুইপ দুলু

ভ্যান চালকের মেয়ে সুমনা পেল গোল্ডেন জিপিএ-৫

বিচারক হওয়ার স্বপ্নে বাধা দারিদ্র্য ভ্যান চালকের মেয়ে সুমনা পেল গোল্ডেন জিপিএ-৫

বিআরটিএর পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে যুবক

বিআরটিএর পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে যুবক

খেলতে গিয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে শিশু দগ্ধ, চার দিন পর মৃত্যু

খেলতে গিয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে শিশু দগ্ধ, চার দিন পর মৃত্যু

আরও পড়ুন

সম্প্রীতি নষ্টের প্রতিযোগিতা নয়, পারস্পরিক সহনশীলতা জরুরি

সম্প্রীতি নষ্টের প্রতিযোগিতা নয়, পারস্পরিক সহনশীলতা জরুরি

নতুন প্রজন্মের জন্য খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরি করা হবে: গণপূর্তমন্ত্রী

নতুন প্রজন্মের জন্য খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরি করা হবে: গণপূর্তমন্ত্রী

পথচারী নারীকে বাঁচাতে গিয়ে বাসচাপায় পর্যটকের মৃত্যু

পথচারী নারীকে বাঁচাতে গিয়ে বাসচাপায় পর্যটকের মৃত্যু

ছয় জেব্রার বদলে গাজীপুর সাফারি পার্কে এলো তিন বাঘ

ছয় জেব্রার বদলে গাজীপুর সাফারি পার্কে এলো তিন বাঘ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম