Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ছয় জেব্রার বদলে গাজীপুর সাফারি পার্কে এলো তিন বাঘ

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১০:৫৫ পিএম

ছয় জেব্রার বদলে গাজীপুর সাফারি পার্কে এলো তিন বাঘ

ছয় জেব্রার বদলে গাজীপুর সাফারি পার্কে এলো তিন বাঘ

Advertisement

প্রাণী বিনিময় কর্মসূচির আওতায় চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে গাজীপুর সাফারি পার্কে আনা হয়েছে তিনটি বাঘ। বিনিময়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় যাচ্ছে সাফারি পার্কের ছয়টি জেব্রা।

শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে বিশেষ ব্যবস্থাপনায় বাঘ তিনটি সাফারি পার্কে এসে পৌঁছায়। এর ফলে সাফারি পার্কে আগে থাকা ৭টি বাঘের সঙ্গে নতুন তিনটি যুক্ত হয়ে মোট বাঘের সংখ্যা দাঁড়াল ১০টিতে।

পার্ক সূত্রে জানা গেছে, বিনিময় চুক্তির অংশ হিসেবে ছয়টি জেব্রার মধ্যে তিনটি গত বুধবার (১১ নভেম্বর) চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি তিনটি জেব্রাও শিগগিরই পাঠানো হবে।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. তারেক রহমান জানান, শুক্রবার ভোরে বাঘ তিনটি পার্কে পৌঁছার পর আলাদা বেষ্টনীতে রাখা হয়েছে। এরা স্বাভাবিক খাবার খাচ্ছে এবং সম্পূর্ণ সুস্থ রয়েছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা (চলতি দায়িত্ব) এমকেএম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, নতুন আনা বাঘগুলোর মধ্যে দুটি মাদি ও একটি পুরুষ। আপাতত এগুলোকে আলাদা বেষ্টনী বা কোয়ারেন্টিনে রাখা হয়েছে। কয়েক দিনের মধ্যে নির্দিষ্ট বেষ্টনীতে ছেড়ে দেওয়া হলে দর্শনার্থীরা বাঘগুলো দেখতে পাবেন।

সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক মো. রাজু আহমেদ জানান, তিনটি বাঘেরই বয়স কম এবং শারীরিকভাবে সুস্থ। ফলে প্রজননের মাধ্যমে পার্কটিতে বাঘের বংশবৃদ্ধির সম্ভাবনা অনেক বেশি। শীত মৌসুমে এই নতুন অতিথিদের আগমনে দর্শনার্থীদের বিনোদনে নতুন মাত্রা যোগ হবে বলে আশা করছে পার্ক কর্তৃপক্ষ।

এর আগেও প্রাণী বিনিময় কর্মসূচির মাধ্যমে ২০১৮ সালে ঢাকা চিড়িয়াখানায় ৬টি সিংহ দিয়ে সাফারি পার্কে দুটি জলহস্তি আনা হয়েছিল।

উল্লেখ্য, ৩ হাজার ৬৯০ একর আয়তনের গাজীপুর সাফারি পার্কে বর্তমানে ৬০ প্রজাতির প্রায় তিন হাজার প্রাণী রয়েছে। সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে এখানে প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ হাজার দর্শনার্থীর সমাগম হয়। তবে অতীতে পার্ক থেকে প্রাণী চুরি, সীমানাপ্রাচীর ভেঙে বন্যপ্রাণী বেরিয়ে যাওয়া এবং রোগাক্রান্ত হয়ে ও অব্যবস্থাপনায় বেশ কিছু প্রাণী মারা যাওয়ার অভিযোগও রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এক হাজার মোমবাতি জ্বালিয়ে নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদের জন্মদিন পালন

এক হাজার মোমবাতি জ্বালিয়ে নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদের জন্মদিন পালন

এগারসিন্দুর এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ঢাকা রেল চলাচল ব্যাহত

এগারসিন্দুর এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ঢাকা রেল চলাচল ব্যাহত

কালিয়াকৈরে কবরস্থান থেকে ৬টি কঙ্কাল চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

কালিয়াকৈরে কবরস্থান থেকে ৬টি কঙ্কাল চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

জানুয়ারি থেকে শ্রমিকদের নতুন বেতন কাঠামো: এমপি রনি

জানুয়ারি থেকে শ্রমিকদের নতুন বেতন কাঠামো: এমপি রনি

দুটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বেতন বৃদ্ধির দাবি অবরোধ সংঘর্ষ দুটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

খেলতে গিয়ে স্কুলের সিঁড়ির রেলিং থেকে পড়ে ছাত্রের মৃত্যু

খেলতে গিয়ে স্কুলের সিঁড়ির রেলিং থেকে পড়ে ছাত্রের মৃত্যু

আরও পড়ুন

জামায়াত কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ, জড়িতদের গ্রেফতারে আলটিমেটাম

জামায়াত কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ, জড়িতদের গ্রেফতারে আলটিমেটাম

কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নতুন পূর্ণাঙ্গ কমিটি, নেতৃত্বে যারা

কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নতুন পূর্ণাঙ্গ কমিটি, নেতৃত্বে যারা

সম্প্রীতি নষ্টের প্রতিযোগিতা নয়, পারস্পরিক সহনশীলতা জরুরি

সম্প্রীতি নষ্টের প্রতিযোগিতা নয়, পারস্পরিক সহনশীলতা জরুরি

নতুন প্রজন্মের জন্য খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরি করা হবে: গণপূর্তমন্ত্রী

নতুন প্রজন্মের জন্য খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরি করা হবে: গণপূর্তমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম