Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এক হাজার মোমবাতি জ্বালিয়ে নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদের জন্মদিন পালন

Icon

জয়দেবপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পিএম

এক হাজার মোমবাতি জ্বালিয়ে নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদের জন্মদিন পালন

রাতে এক হাজার মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে জন্মদিনের কর্মসূচি শুরু হয়।

Advertisement

বাংলা সাহিত্যের নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ। এ উপলক্ষে তার নিজ হাতে গড়া গাজীপুরের পিরুজালী গ্রামের নুহাশপল্লীতে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১২টা ১ মিনিটে নুহাশপল্লীর লিচুতলায় এক হাজার মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে জন্মদিনের কর্মসূচি শুরু হয়।

শুক্রবার সকাল ৮টায় হুমায়ূন আহমেদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার স্ত্রী মেহের আফরোজ শাওন। এরপর হুমায়ূনভক্ত, কবি, লেখক ও নাট্যাঙ্গনের ব্যক্তিরা সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন জনপ্রিয় এই লেখক ও নির্মাতাকে। পরে বেলা সাড়ে ১১টার দিকে নুহাশপল্লীর কর্মকর্তা-কর্মচারীরা কেক কেটে জন্মদিন উদযাপন করেন।

নুহাশপল্লীর ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ জানান, হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার রাতে এক হাজার মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। শুক্রবার সকাল ৮টায় তার স্ত্রী মেহের আফরোজ শাওন সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। অসুস্থতার কারণে হুমায়ূন আহমেদের দুই সন্তান নিনিত ও নিষাদ এবার জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেননি। বেলা সাড়ে ১১টার দিকে কর্মকর্তা-কর্মচারীরা কেক কেটে জন্মদিন উদযাপন করেন।

প্রসঙ্গত, ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। আমেরিকায় চিকিৎসাধীন অবস্থায় ২০১২ সালের ১৯ জুলাই মারা যান বাংলাদেশের জনপ্রিয় এই লেখক। কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে প্রায় ১০ মাস চিকিৎসাধীন থাকার পর নিউইয়র্কের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রিয় লেখকের জন্মদিনে উৎসবে মাতলেন হিমু-রূপার ভক্তরা

প্রিয় লেখকের জন্মদিনে উৎসবে মাতলেন হিমু-রূপার ভক্তরা

এগারসিন্দুর এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ঢাকা রেল চলাচল ব্যাহত

এগারসিন্দুর এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ঢাকা রেল চলাচল ব্যাহত

কালিয়াকৈরে কবরস্থান থেকে ৬টি কঙ্কাল চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

কালিয়াকৈরে কবরস্থান থেকে ৬টি কঙ্কাল চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

জানুয়ারি থেকে শ্রমিকদের নতুন বেতন কাঠামো: এমপি রনি

জানুয়ারি থেকে শ্রমিকদের নতুন বেতন কাঠামো: এমপি রনি

এই দিনে পৃথিবীতে এসেছিলেন হুমায়ূন আহমেদ

এই দিনে পৃথিবীতে এসেছিলেন হুমায়ূন আহমেদ

দুটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বেতন বৃদ্ধির দাবি অবরোধ সংঘর্ষ দুটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

আরও পড়ুন

মজলিসের খাবার খেয়ে ৩০০ জনের বেশি অসুস্থ

মজলিসের খাবার খেয়ে ৩০০ জনের বেশি অসুস্থ

জিন তাড়ানোর কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে খতিব গ্রেফতার

জিন তাড়ানোর কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে খতিব গ্রেফতার

এক হাজার মোমবাতি জ্বালিয়ে নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদের জন্মদিন পালন

এক হাজার মোমবাতি জ্বালিয়ে নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদের জন্মদিন পালন

মহেশপুরে মুক্তিযোদ্ধার সন্তানকে কুপিয়ে হত্যা

মহেশপুরে মুক্তিযোদ্ধার সন্তানকে কুপিয়ে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম