Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জিন তাড়ানোর কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে খতিব গ্রেফতার

Icon

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পিএম

জিন তাড়ানোর কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে খতিব গ্রেফতার

গ্রেফতার রেজাউল বারী। ফাইল ছবি

Advertisement

মুন্সীগঞ্জের শ্রীনগরে ১৩ বছর বয়সি এক কিশোরীকে জিন তাড়ানোর কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে রেজাউল বারী (৪৭) নামে এক মসজিদের খতিবকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনগত রাতে শ্রীনগর ইউনিয়ন পরিষদসংলগ্ন একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি শ্রীনগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব।

পুলিশ ও কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, জিনসংক্রান্ত সমস্যার সমাধানের আশায় গত ২০ সেপ্টেম্বর কিশোরীর পরিবার ওই খতিবের শরণাপন্ন হয়। এ সময় খতিবের কাছ থেকে তাবিজ-কবজ নিয়ে কিছুদিন সুস্থ ছিল কিশোরী। কিন্তু আবার অসুস্থ হয়ে পড়লে গত ১০ নভেম্বর তার সঙ্গে যোগাযোগ করে পরিবারটি। তখন অভিযুক্ত খতিব পরিবারের সদস্যদের নিয়ে রাতে তার কাছে আসতে বলেন এবং সমস্যার সম্পূর্ণ সমাধানের আশ্বাস দেন।

এরপর বৃহস্পতিবার রাত ১০টার দিকে কিশোরী তার মা-বাবার সঙ্গে শ্রীনগর বাজার এলাকায় খতিবের বাড়িতে যায়। সেখানে একটি কক্ষে নিয়ে তাকে খাটের এক কোণে বসতে বলেন খতিব। পরে জিন হাজির করার কথা বলে কক্ষের সব আলো নিভিয়ে দেন।

ভুক্তভোগীর অভিযোগ, কক্ষটি সম্পূর্ণ অন্ধকার করে দেওয়ার পর বিভিন্ন কৌশলে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন ওই খতিব। পরে পরিবারটি শ্রীনগর থানা-পুলিশের কাছে অভিযোগ করে।

শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত বলেন, যৌন নিপীড়নের শিকার কিশোরীর জবানবন্দির ভিত্তিতে পুলিশ রাতেই অভিযান চালায়। এ সময় শ্রীনগর বাজার এলাকা থেকে অভিযুক্ত খতিব রেজাউলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

মুন্সীগঞ্জে বিএনপির গোলাগুলি ককটেল, গুলিবিদ্ধ ৫

মুন্সীগঞ্জে বিএনপির গোলাগুলি ককটেল, গুলিবিদ্ধ ৫

চারদিন ধরে তরুণীকে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ, দুই যুবক কারাগারে

চারদিন ধরে তরুণীকে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ, দুই যুবক কারাগারে

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর নাতিসহ ৮ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলায় অভিযোগ গঠন

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর নাতিসহ ৮ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলায় অভিযোগ গঠন

মাদ্রাসায় প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ

মাদ্রাসায় প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ

ক্যানসারে আক্রান্ত নন্দিনীকে বাঁচাতে মা-বাবার আকুতি

ক্যানসারে আক্রান্ত নন্দিনীকে বাঁচাতে মা-বাবার আকুতি

আরও পড়ুন

মজলিসের খাবার খেয়ে ৩০০ জনের বেশি অসুস্থ

মজলিসের খাবার খেয়ে ৩০০ জনের বেশি অসুস্থ

জিন তাড়ানোর কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে খতিব গ্রেফতার

জিন তাড়ানোর কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে খতিব গ্রেফতার

এক হাজার মোমবাতি জ্বালিয়ে নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদের জন্মদিন পালন

এক হাজার মোমবাতি জ্বালিয়ে নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদের জন্মদিন পালন

মহেশপুরে মুক্তিযোদ্ধার সন্তানকে কুপিয়ে হত্যা

মহেশপুরে মুক্তিযোদ্ধার সন্তানকে কুপিয়ে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম