Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ক্যানসারে আক্রান্ত নন্দিনীকে বাঁচাতে মা-বাবার আকুতি

Icon

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পিএম

ক্যানসারে আক্রান্ত নন্দিনীকে বাঁচাতে মা-বাবার আকুতি

ক্যানসারে আক্রান্ত নন্দিনীকে বাঁচাতে মা-বাবার আকুতি

Advertisement

অভাবের সংসারে বেড়ে উঠেছে ১৩ বছর বয়সি কিশোরী নন্দিনী পাল। এই অভাব-অনটনের মাঝেই বাসাইল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করছে সে। স্বপ্ন দেখেছিল, পড়ালেখা শেষে ভালো কোনো প্রতিষ্ঠানে চাকরি করবে, বাবাকে কষ্টের কাজ থেকে মুক্তি দিয়ে সুখে রাখবে।

কিন্তু তা আর হলো না। এখন তার দিন কাটছে হাসপাতালে ঘুরে ঘুরে, আর বাড়িতে বিছানায় শুয়ে।

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের দক্ষিণ বাসাইল পালপাড়া গ্রামে নন্দিনীদের বসবাস। পরিচিতজনরা তাকে চেনেন ‘কিউট নন্দিনী’ নামে।

চলতি বছরের অক্টোবর মাসে কোমরে ব্যথা উঠলে চিকিৎসকের শরণাপন্ন হয় সে। পরীক্ষা-নিরীক্ষার পর তার রক্তে ক্যানসার ধরা পড়ে। এরপর মৃৎশিল্পী (প্রতিমা তৈরির কারিগর) বাবা পংকজ পাল ও গৃহিণী মা গীতা পালের যুদ্ধ শুরু হয়। তারা সব সঞ্চয় খরচ করেন বড় মেয়ে নন্দিনীর চিকিৎসায়। নিতে হয় ঋণও, কিন্তু নন্দিনী এখনো সুস্থ হয়নি।

চিকিৎসকের বরাত দিয়ে নন্দিনীর জেঠা রতন পাল, জেঠি দুর্গা পাল, কাকা গোপাল পাল, কাকি অনামিকা পাল, দিদা কমলা পালসহ স্বজনরা জানান, শরীরের বিভিন্ন স্থানে প্রচণ্ড ব্যথার পাশাপাশি নন্দিনী ক্যানসারে আক্রান্ত। তার ওজন দিন দিন কমে যাচ্ছে। বর্তমানে তাকে পিজি হাসপাতালে (বিএসএমএমইউ) নিয়ে যাওয়া হচ্ছে। কেমোথেরাপির সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। এজন্য চিকিৎসা ব্যয় মেটাতে ১০-১৫ লাখ টাকা প্রয়োজন; কিন্তু পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়।

নন্দিনীর বাবা পংকজ পাল ও মা গীতা পাল মেয়ের চিকিৎসার টাকা জোগাতে এখন পুরোপুরি ভেঙে পড়েছেন। তারা কিভাবে এত টাকা জোগাড় করবেন, তা জানেন না। এজন্য সবার আর্থিক সহায়তার আশা করছেন।

পংকজ পাল দৈনিক যুগান্তরকে বলেন, ‘দেশে অনেক মানবিক মানুষ আছেন। তারা সাহায্য করলে আমরা মেয়েটাকে বাঁচাতে পারব।’

নন্দিনীর বাবা আরও বলেন, ‘আমি প্রতিমা তৈরির কাজ করি। মেয়েকে নিয়ে হাসপাতালে যাতায়াত করায় সেটিও অনেক দিন ধরে বন্ধ রাখা হয়েছে। পরিবারের খরচ চলছে অন্যের সহযোগিতায়। ইতোমধ্যে মেয়ের পেছনে ধারদেনা করে তিন লাখ টাকা খরচ করা হয়েছে।’

বাসাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল জলিল বলেন, নন্দিনী আমাদের বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সে মেধাবী ও শান্ত স্বভাবের মেয়ে। তার অসুস্থতার খবর শুনে আমরা খুবই উদ্বিগ্ন। তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করা পরিবারের পক্ষে কঠিন। নন্দিনীর পাশে দাঁড়াতে আমরা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করছি। সমাজের বিত্তবান ও মানবিক মানুষদেরও তার চিকিৎসায় সহযোগিতার আহ্বান জানাই।

বাসাইল উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মীর উজ্জল হোসাইন বলেন, নন্দিনীর চিকিৎসার খবর আমাদের ব্যথিত করেছে। একটি কিশোরীর জীবন বাঁচাতে এখন সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আমরা যথাসাধ্য সহায়তার উদ্যোগ নেব এবং স্থানীয়ভাবে সহযোগিতা সংগ্রহের চেষ্টা করব। নন্দিনীর চিকিৎসায় এগিয়ে আসার জন্য সমাজের সবার প্রতি অনুরোধ জানাচ্ছি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘যারা পালিয়ে গেছে তারা দেশে আসুক, এটা আইন চায়’

‘যারা পালিয়ে গেছে তারা দেশে আসুক, এটা আইন চায়’

দক্ষ যুবসমাজই আগামীর নেতৃত্ব দেবে: এমপি আব্দুল্লাহ

দক্ষ যুবসমাজই আগামীর নেতৃত্ব দেবে: এমপি আব্দুল্লাহ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে বাস, নিহত ৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে বাস, নিহত ৩

সিরাজদিখানে ৬৪ বছরের পুরোনো খেলার মাঠ রক্ষার দাবি

সিরাজদিখানে ৬৪ বছরের পুরোনো খেলার মাঠ রক্ষার দাবি

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

আদালতের নির্দেশ অমান্য করে ‘হেলমেট বাহিনীর’ জমি দখলের চেষ্টা, আহত ২

আদালতের নির্দেশ অমান্য করে ‘হেলমেট বাহিনীর’ জমি দখলের চেষ্টা, আহত ২

আরও পড়ুন

মাও সে-তুঙের উপহার দেওয়া ভাসানীর ট্রাক্টর ধুলোয় মলিন

মাও সে-তুঙের উপহার দেওয়া ভাসানীর ট্রাক্টর ধুলোয় মলিন

শহীদ সাগর স্মৃতিস্তম্ভে আগুন, সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার ৩

শহীদ সাগর স্মৃতিস্তম্ভে আগুন, সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার ৩

গোডাউন থেকে সার লুটের ঘটনায় মামলা, মাইকিং করে ফেরত চাইল প্রশাসন

গোডাউন থেকে সার লুটের ঘটনায় মামলা, মাইকিং করে ফেরত চাইল প্রশাসন

ভাঙ্গায় গভীর রাতে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মশাল মিছিল, গ্রেফতার ৪

ভাঙ্গায় গভীর রাতে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মশাল মিছিল, গ্রেফতার ৪

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম