Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দক্ষ যুবসমাজই আগামীর নেতৃত্ব দেবে: এমপি আব্দুল্লাহ

Advertisement

Icon

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পিএম

দক্ষ যুবসমাজই আগামীর নেতৃত্ব দেবে: এমপি আব্দুল্লাহ

Advertisement

মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহ বলেন, যুবসমাজই দেশের উন্নয়ন ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি। তরুণদের দক্ষতা, মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশকে একটি সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব। যুবকদের চাকরির পেছনে না ছুটে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার প্রতি আগ্রহী হতে হবে।

তিনি বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রেখে দেশপ্রেম, সততা ও কর্মদক্ষতার মাধ্যমে দেশের উন্নয়নে সম্পৃক্ত করতে হবে। একটি দক্ষ ও কর্মমুখী যুবসমাজই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মো. আব্দুল্লাহ এসব কথা বলেন।

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। এতে বর্ণাঢ্য যুব র‌্যালি, আলোচনা সভা, যুবঋণের চেক বিতরণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ, সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ মো. আলাউদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. আসিফ উল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নার্গিস আক্তার।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের বেকারত্ব দূরীকরণ, দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে যুবসমাজের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। এজন্য যুবকদের প্রশিক্ষণ, ঋণসহায়তা ও আত্মকর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারণ করতে হবে।

অনুষ্ঠানে যুবকদের মাঝে যুবঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে বাস, নিহত ৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে বাস, নিহত ৩

সিরাজদিখানে ৬৪ বছরের পুরোনো খেলার মাঠ রক্ষার দাবি

সিরাজদিখানে ৬৪ বছরের পুরোনো খেলার মাঠ রক্ষার দাবি

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

আদালতের নির্দেশ অমান্য করে ‘হেলমেট বাহিনীর’ জমি দখলের চেষ্টা, আহত ২

আদালতের নির্দেশ অমান্য করে ‘হেলমেট বাহিনীর’ জমি দখলের চেষ্টা, আহত ২

সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

কোটি কোটি টাকা আত্মসাৎ সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

খাটে বসে খেলছিল, সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রের

খাটে বসে খেলছিল, সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রের

আরও পড়ুন

শিশুকে ধর্ষণের পর হত্যাচেষ্টা, চিকিৎসার দায়িত্ব নিয়ে প্রতিমন্ত্রী যে প্রতিশ্রুতি দিলেন

শিশুকে ধর্ষণের পর হত্যাচেষ্টা, চিকিৎসার দায়িত্ব নিয়ে প্রতিমন্ত্রী যে প্রতিশ্রুতি দিলেন

দক্ষ যুবসমাজই আগামীর নেতৃত্ব দেবে: এমপি আব্দুল্লাহ

দক্ষ যুবসমাজই আগামীর নেতৃত্ব দেবে: এমপি আব্দুল্লাহ

লালপুরে এইচএসসির ফল বিপর্যয়, পাশশূন্য ৪ প্রতিষ্ঠানে

লালপুরে এইচএসসির ফল বিপর্যয়, পাশশূন্য ৪ প্রতিষ্ঠানে

অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ

অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম