Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ

Advertisement

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৯:০০ পিএম

অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ

অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ

Advertisement

দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। তিনি দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

একই সঙ্গে দলের কেন্দ্রীয় কমিটির কাছে আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাঠানোর কথা জানান তিনি।

লিখিত বক্তব্যে নুরন্নবী সরকার বলেন, দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সততার সঙ্গে তিনি জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। দলের তৃণমূলকে শক্তিশালী করতেও কাজ করেছেন। তবে সাম্প্রতিক সময়ে দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের কারণে সাধারণ কর্মী-সমর্থকদের প্রত্যাশা পূরণ হচ্ছে না।

তিনি আরও বলেন, এমন পরিস্থিতিতে নিজের আত্মসম্মান ও আদর্শ বজায় রেখে দলে থাকা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। দায়িত্ব পালনে সহযোগিতা করা নেতাকর্মী, সমর্থক ও জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মুকুল মিয়া বলেন, নুরন্নবী সরকারের পারিবারিক কিছু সমস্যার কারণে সাংগঠনিকভাবে তিনি নিষ্ক্রিয় ছিলেন। দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের যে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন, এটা তার মনগড়া কথা। তবে পদত্যাগের বিষয়টি একান্ত তার ব্যক্তিগত বিষয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাবার বেকারত্ব, মায়ের সংগ্রাম—জিপিএ-৫ পেয়ে চমকে দিল যমজ বোন

বাবার বেকারত্ব, মায়ের সংগ্রাম—জিপিএ-৫ পেয়ে চমকে দিল যমজ বোন

কুড়িগ্রামে এইচএসসি পরিক্ষায় ৯ কলেজে পাশ করেনি কেউ

কুড়িগ্রামে এইচএসসি পরিক্ষায় ৯ কলেজে পাশ করেনি কেউ

রাজারহাটের ৩ কলেজে পাশ করেনি কেউ

রাজারহাটের ৩ কলেজে পাশ করেনি কেউ

১১ দলের লংমার্চ, খুলনায় ককটেল বিস্ফোরণ

১১ দলের লংমার্চ, খুলনায় ককটেল বিস্ফোরণ

১১ দলের লংমার্চে কেন যাননি নাহিদ, জামায়াত-এনসিপির মধ্যে কী চলছে?

১১ দলের লংমার্চে কেন যাননি নাহিদ, জামায়াত-এনসিপির মধ্যে কী চলছে?

লংমার্চের উদ্বোধনী সমাবেশে ছিল না এনসিপি, গাড়িবহরে ৪ নেতা

লংমার্চের উদ্বোধনী সমাবেশে ছিল না এনসিপি, গাড়িবহরে ৪ নেতা

আরও পড়ুন

শিশুকে ধর্ষণের পর হত্যাচেষ্টা, চিকিৎসার দায়িত্ব নিয়ে প্রতিমন্ত্রী যে প্রতিশ্রুতি দিলেন

শিশুকে ধর্ষণের পর হত্যাচেষ্টা, চিকিৎসার দায়িত্ব নিয়ে প্রতিমন্ত্রী যে প্রতিশ্রুতি দিলেন

দক্ষ যুবসমাজই আগামীর নেতৃত্ব দেবে: এমপি আব্দুল্লাহ

দক্ষ যুবসমাজই আগামীর নেতৃত্ব দেবে: এমপি আব্দুল্লাহ

লালপুরে এইচএসসির ফল বিপর্যয়, পাশশূন্য ৪ প্রতিষ্ঠানে

লালপুরে এইচএসসির ফল বিপর্যয়, পাশশূন্য ৪ প্রতিষ্ঠানে

অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ

অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম