১১ দলের লংমার্চ, খুলনায় ককটেল বিস্ফোরণ
Advertisement
খুলনা ব্যুরো
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
খুলনায় ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচির মধ্যেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে বিস্ফোরণটি লংমার্চের গাড়িবহর লক্ষ্য করে নয়, ফাঁকা সড়কে ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
শনিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে খুলনা থেকে ফুলতলা উপজেলার উদ্দেশ্যে যাওয়ার পথে ফুলবাড়ীগেট এলাকার শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লংমার্চের গাড়িবহর খুলনা থেকে ফুলতলার উদ্দেশ্যে যাচ্ছিল। ফুলতলা বাজারে পথসভা শেষে সেখান থেকে যশোর যাওয়ার কথা ছিল তাদের। গাড়িবহরটি ফুলবাড়ীগেট এলাকা অতিক্রম করার আগে শহীদ মিনারের পেছনের সড়কে একটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় সেখানে আরেকটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল।
হঠাৎ বিস্ফোরণের শব্দে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দিগ্বিদিক ছোটাছুটি করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয়।
খানজাহান আলী থানার ওসি মো. আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করা হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ আনুষ্ঠানিক অভিযোগ করেননি।

-6ae5d9c43ebfe.jpg)