Logo
Logo
×

Advertisement

বিএনপি

গোপালগঞ্জে পথসভা করে নৈতিকতার পরীক্ষা দিন, জামায়াতকে রাশেদ খান

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৫১ এএম

গোপালগঞ্জে পথসভা করে নৈতিকতার পরীক্ষা দিন, জামায়াতকে রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। ছবি: সংগৃহীত

Advertisement

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, জামায়াত গোপালগঞ্জে পথসভা করবে না। আওয়ামী লীগের ভয়ে তারা সেখানে পথসভা করবে না, এটি তো গ্রহণযোগ্য নয়। জামায়াত ইসলামীকে বলব, গোপালগঞ্জে পথসভা করে আপনাদের নৈতিকতার পরীক্ষাটা দিয়ে দিন।

শুক্রবার (৩০ অক্টোবর) ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট মসজিদে জুমা শেষে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, ঢাকা থেকে লংমার্চ নিয়ে জামায়াত গোপালগঞ্জ হয়ে খুলনায় ঢুকবে। এরপর যশোর-ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ায় গিয়ে শেষ করবে। তারা গোপালগঞ্জে পথসভা করবে না। আওয়ামী লীগের ভয়ে তারা সেখানে পথসভা করবে না, এটি তো গ্রহণযোগ্য নয়।

ক্ষমতায় যাওয়ার জন্য জামায়াতে ইসলামী ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে বলেও মন্তব্য করেন রাশেদ খান।

তিনি বলেন, আগে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য ভারতকে তোষণ করত। এখন জামায়াত তাদের মতো করেই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। যে কারণে দলটির শীর্ষ নেতারা ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে গোপনে বৈঠক করছেন। এটি জনগণ ভালোভাবে নেয়নি। জামায়াত যদি দাবি করে এ ধরনের বৈঠক হয়নি, তাহলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করুক।

দলটির নেতৃবৃন্দের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা সারাদিন ভারতের বিরুদ্ধে বক্তব্য দেন, আবার রাতে তাদের গোয়েন্দাদের সঙ্গে বৈঠক করেন। এটা কখনোই আধিপত্যবিরোধী রাজনীতি হতে পারে না।

রাশেদ খান বলেন, ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনের মধ্য দিয়ে বোঝা গেছে, মানুষ এখন জামায়াতের জান্নাতের টিকিটের বিষয়ে সচেতন হয়েছে। ওই এলাকার মানুষ দলটির বিভ্রান্তিকর প্রচেষ্টাকে লাল কার্ড দেখিয়েছে।

এ সময় জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, ইবি ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাহেদ আহম্মেদসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আ.লীগের সঙ্গে ‘আঁতাত’, বিএনপি-জামায়াতের পারস্পরিক সন্দেহের নেপথ্যে কী

আ.লীগের সঙ্গে ‘আঁতাত’, বিএনপি-জামায়াতের পারস্পরিক সন্দেহের নেপথ্যে কী

৯৮ শতাংশ কেন্দ্রে হার জামায়াত প্রার্থীর

আ.লীগ ও সংখ্যালঘু ভোট পেয়েছেন বিএনপির প্রার্থী ৯৮ শতাংশ কেন্দ্রে হার জামায়াত প্রার্থীর

আজ ১১ দলের ৪১০ কিমি. দীর্ঘ লংমার্চ শুরু

আজ ১১ দলের ৪১০ কিমি. দীর্ঘ লংমার্চ শুরু

‘হেডাম’ দেখাতে চাইলে বিএনপি করা যাবে না: রাশেদ খাঁন

‘হেডাম’ দেখাতে চাইলে বিএনপি করা যাবে না: রাশেদ খাঁন

ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খান

ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খান

তাদের সঙ্গে আঁতাত করেছেন সিইসি ও ইসি সচিব, অভিযোগ জামায়াতের

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন তাদের সঙ্গে আঁতাত করেছেন সিইসি ও ইসি সচিব, অভিযোগ জামায়াতের

আরও পড়ুন

গোপালগঞ্জে পথসভা করে নৈতিকতার পরীক্ষা দিন, জামায়াতকে রাশেদ খান

গোপালগঞ্জে পথসভা করে নৈতিকতার পরীক্ষা দিন, জামায়াতকে রাশেদ খান

নাটোরে ছাত্রদল নেতা শাকিল হত্যা ‘ক্ষমতার মসনদ’ দখলে ২ এমপিপুত্রের লড়াই

‘ক্ষমতার মসনদ’ দখলে ২ এমপিপুত্রের লড়াই

‘জামায়াত থেকে বের হয়ে আসার সিদ্ধান্তের জন্য এনসিপিকে সাধুবাদ’

‘জামায়াত থেকে বের হয়ে আসার সিদ্ধান্তের জন্য এনসিপিকে সাধুবাদ’

‘হেডাম’ দেখাতে চাইলে বিএনপি করা যাবে না: রাশেদ খাঁন

‘হেডাম’ দেখাতে চাইলে বিএনপি করা যাবে না: রাশেদ খাঁন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম