Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খান

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পিএম

ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খান

Advertisement

ক্ষমতায় যাওয়ার জন্য জামায়াতে ইসলামী ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

শুক্রবার (৩০ অক্টোবর) ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদে জুমার নামাজ শেষে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

রাশেদ খান বলেন, আগে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য ভারতকে তোষণ করত। এখন জামায়াত তাদের মতো করেই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। যে কারণে দলটির শীর্ষ নেতারা ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে গোপনে বৈঠক করছেন। এটি জনগণ ভালোভাবে নেয়নি। জামায়াত যদি দাবী করে এ ধরনের বৈঠক হয়নি, তাহলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করুক।

বিরোধী দলের লংমার্চ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, ঢাকা থেকে লংমার্চ নিয়ে তারা গোপালগঞ্জ হয়ে খুলনায় ঢুকবে। এরপর যশোর-ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ায় গিয়ে শেষ করবে। জামায়াতের নেতাকর্মীরা সংবাদ সম্মেলনে জানিয়েছে, তারা গোপালগঞ্জে পথসভা করবে না। আওয়ামী লীগের ভয়ে তারা সেখানে পথসভা করবে না, এটি তো গ্রহণযোগ্য নয়। জামায়াত ইসলামীকে বলব, গোপালগঞ্জে পথসভা করে আপনাদের নৈতিকতার পরীক্ষাটা দিয়ে দিন।

দলটির নেতৃবৃন্দের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা সারাদিন ভারতের বিরুদ্ধে বক্তব্য দেন, আবার রাতে তাদের গোয়েন্দাদের সঙ্গে বৈঠক করেন। এটা কখনোই আধিপত্যবিরোধী রাজনীতি হতে পারে না।

রাশেদ খান বলেন, ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনের মধ্য দিয়ে বোঝা গেছে, মানুষ এখন জামায়াতের জান্নাতের টিকিটের বিষয়ে সচেতন হয়েছে। ওই এলাকার মানুষ দলটির বিভ্রান্তিকর প্রচেষ্টাকে লাল কার্ড দেখিয়েছে।

এ সময় জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, ইবি ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাহেদ আহম্মেদসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘হেডাম’ দেখাতে চাইলে বিএনপি করা যাবে না: রাশেদ খাঁন

‘হেডাম’ দেখাতে চাইলে বিএনপি করা যাবে না: রাশেদ খাঁন

তাদের সঙ্গে আঁতাত করেছেন সিইসি ও ইসি সচিব, অভিযোগ জামায়াতের

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন তাদের সঙ্গে আঁতাত করেছেন সিইসি ও ইসি সচিব, অভিযোগ জামায়াতের

জামায়াতের জান্নাতের টিকিট আর কাজে দেবে না: রাশেদ খাঁন

জামায়াতের জান্নাতের টিকিট আর কাজে দেবে না: রাশেদ খাঁন

জামায়াত-এনসিপির গভীর উদ্বেগ, সুষ্ঠু তদন্তের দাবি

জামায়াত-এনসিপির গভীর উদ্বেগ, সুষ্ঠু তদন্তের দাবি

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন জামায়াতের নায়েবে আমির ডা. তাহের

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন জামায়াতের নায়েবে আমির ডা. তাহের

বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা দেওয়ার অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে

বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা দেওয়ার অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে

আরও পড়ুন

‘হেডাম’ দেখাতে চাইলে বিএনপি করা যাবে না: রাশেদ খাঁন

‘হেডাম’ দেখাতে চাইলে বিএনপি করা যাবে না: রাশেদ খাঁন

এমপি আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রে সুপারিশ করবে জেলা বিএনপি

এমপি আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রে সুপারিশ করবে জেলা বিএনপি

ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খান

ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খান

স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ

স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম