Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শিশুকে ধর্ষণের পর হত্যাচেষ্টা, চিকিৎসার দায়িত্ব নিয়ে প্রতিমন্ত্রী যে প্রতিশ্রুতি দিলেন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পিএম

শিশুকে ধর্ষণের পর হত্যাচেষ্টা, চিকিৎসার দায়িত্ব নিয়ে প্রতিমন্ত্রী যে প্রতিশ্রুতি দিলেন

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

Advertisement

টাঙ্গাইলে সাড়ে ছয় বছরের শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে বিপ্লব (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দুপুরে শহরের পার্ক বাজার এলাকায় বিপ্লবকে দেখতে পেয়ে স্থানীয়রা তাকে গণধোলাই দেন। পরে খবর পেয়ে পুলিশ বিপ্লবকে গ্রেফতার করে।

এদিকে ওই শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, পার্ক বাজার এলাকা থেকে বিপ্লবকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনে আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুস বলেন, শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তাই সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এর আগে শনিবার শিশুটির বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

এদিকে শনিবার গভীর রাতে ঢাকা থেকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে শিশুটিকে দেখে চিকিৎসার খোঁজখবর নেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় তিনি শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং উন্নত চিকিৎসার আশ্বাস দেন। প্রয়োজনে শিশুটিকে ঢাকায় নেওয়ার ব্যবস্থা করার কথাও জানান। পাশাপাশি চিকিৎসার সব ব্যয়ভার বহনের দায়িত্ব নেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কথা হয়েছে। এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক আল আমিন সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে মেডিকেল টিমের সদস্যরা যে আলামত পেয়েছে তাতে বলা যায় শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। যৌনাঙ্গের পর্দা ছিঁড়ে গেছে। এছাড়াও নাক ফেটে গেছে। ঠোঁটে, নাকে ও মুখে একাধিক সেলাই করা হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার বিকালে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় কালীবাড়ির চতুর্থতলায় চিপসের লোভ দেখিয়ে ডেকে নিয়ে বিপ্লব শিশুটিকে ধর্ষণ করে। শিশুটি বাধা দিলে অভিযুক্ত ইট দিয়ে তার মুখ ও নাকে আঘাত করে। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে এক রিকশাচালক তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শনিবার রাতে শিশুটির মা বাদী হয়ে অভিযুক্ত বিপ্লবের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলা করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জিপিএ-৫ পেয়েছে রাকিব, আনন্দের বদলে পরিবারে কান্না

জিপিএ-৫ পেয়েছে রাকিব, আনন্দের বদলে পরিবারে কান্না

মির্জাপুরে ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ ৫

এইচএসসির ফলাফল মির্জাপুরে ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ ৫

স্বপ্নের মাঠ পেল বাবুপুর

চাঁদা তুলে জমি কিনলেন গ্রামবাসী স্বপ্নের মাঠ পেল বাবুপুর

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, পানিতে গলে গেল ৩০০ বস্তা সার

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, পানিতে গলে গেল ৩০০ বস্তা সার

তৃণমূলে চিকিৎসা ও উন্নয়ন পৌঁছে দিতে কাজ করছে সরকার: টুকু

তৃণমূলে চিকিৎসা ও উন্নয়ন পৌঁছে দিতে কাজ করছে সরকার: টুকু

মওলানা ভাসানী একজন আইকনিক ক্যারেক্টার: শিক্ষামন্ত্রী

মওলানা ভাসানী একজন আইকনিক ক্যারেক্টার: শিক্ষামন্ত্রী

আরও পড়ুন

শিশুকে ধর্ষণের পর হত্যাচেষ্টা, চিকিৎসার দায়িত্ব নিয়ে প্রতিমন্ত্রী যে প্রতিশ্রুতি দিলেন

শিশুকে ধর্ষণের পর হত্যাচেষ্টা, চিকিৎসার দায়িত্ব নিয়ে প্রতিমন্ত্রী যে প্রতিশ্রুতি দিলেন

দক্ষ যুবসমাজই আগামীর নেতৃত্ব দেবে: এমপি আব্দুল্লাহ

দক্ষ যুবসমাজই আগামীর নেতৃত্ব দেবে: এমপি আব্দুল্লাহ

লালপুরে এইচএসসির ফল বিপর্যয়, পাশশূন্য ৪ প্রতিষ্ঠানে

লালপুরে এইচএসসির ফল বিপর্যয়, পাশশূন্য ৪ প্রতিষ্ঠানে

অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ

অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম