খাটে বসে খেলছিল, সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রের
Advertisement
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঘরের খাটে বসে খেলার সময় বিষাক্ত সাপের কামড়ে মো. আরিয়ান (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত আরিয়ান শ্রীনগর উপজেলার বিরতারা ইউনিয়নের মজিদপুর দয়হাটা গ্রামের মোহাম্মদ উজ্জলের ছেলে। সে মজিদপুর কে সি ইনস্টিটিউটের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রোববার সকাল ৮টার দিকে আরিয়ান নিজ ঘরের খাটে বসে খেলছিল। এ সময় হঠাৎ একটি বিষধর সাপ তার পায়ে কামড় দিয়ে দ্রুত খাটের নিচে একটি গর্তে লুকিয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।
বিরতারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ কামাল জিলু সাপের কামড়ে আরিয়ানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু আরিয়ানের এমন মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
