Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গোডাউন থেকে সার লুটের ঘটনায় মামলা, মাইকিং করে ফেরত চাইল প্রশাসন

Icon

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পিএম

গোডাউন থেকে সার লুটের ঘটনায় মামলা, মাইকিং করে ফেরত চাইল প্রশাসন

Advertisement

পাবনার চাটমোহর উপজেলায় হট্টগোল ও ভাঙচুর করে গোডাউন থেকে ৬১১ বস্তা সার লুটের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে জেলা প্রশাসন ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

এদিকে ঘটনার পর মাইকিং করে সার ফেরত দেওয়ার আহ্বান জানায় উপজেলা প্রশাসন। এখন পর্যন্ত ১০৭ বস্তা সার ফেরত পাওয়া গেছে।

এর আগে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ছাইকোলা বাজার এলাকায় ডিলার প্রদীপ কুমার পালের গোডাউন থেকে সার লুটের ঘটনা ঘটে। ঘটনার দিন রাতেই থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান যুগান্তরকে জানান, সার গোডাউন ভাঙচুর ও সার লুটের ঘটনায় ডিলার প্রদীপ কুমার পালের ম্যানেজার নিরঞ্জন কুমার ঘোষ বাদী হয়ে চাটমোহর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে লাঙলমোড়া গ্রামের জহুরুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। এ সময় তার কাছ থেকে ৯ বস্তা সার উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ১০৭ বস্তা সার ফেরত পাওয়া গেছে।

অন্যদিকে সার লুটের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। সোমবার বিকালে জেলা প্রশাসক আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীকে।

কমিটির অন্য দুই সদস্য হলেন— পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সাখাওয়াত হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার অতিরিক্ত উপপরিচালক (শস্য) লুৎফর রহমান। অফিস আদেশে কমিটিকে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে সুস্পষ্ট মতামত ও সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, সোমবার দুপুরে চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে একটি টিনশেড ঘরে ডিলার প্রদীপ কুমার পাল সার বিতরণ করছিলেন। এ সময় সার নিতে আসা কৃষকদের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে ও দেরিতে সার দেওয়া নিয়ে হট্টগোল শুরু হয়। এ সময় ছাইকোলা বাজারে আরও দুইজন ডিলার সার বিতরণ করছিলেন। কিন্তু ওই দুই ডিলার সার বিতরণ হঠাৎ করে বন্ধ করে দেওয়ায় সবাই ডিলার প্রদীপ কুমার পালের দোকানে ভিড় করেন। এ সময় সার না পেয়ে কৃষকরা ক্ষিপ্ত হয়ে হট্টগোল শুরু করেন।

একপর্যায়ে উত্তেজিত লোকজন ডিলারের টিনশেড ঘর ভাঙচুর করে এবং সার লুটপাট শুরু করে। এ সময় পুলিশ ও ডিলারের লোকজন বাধা দিতে গেলে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

খবর পেয়ে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, কৃষি বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক, উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় মাইকিং করে কৃষকদের নেওয়া সার ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চাটমোহরে সার বিতরণ ঘিরে বিশৃঙ্খলা, ৬০০ বস্তা লুট

চাটমোহরে সার বিতরণ ঘিরে বিশৃঙ্খলা, ৬০০ বস্তা লুট

অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করে সমালোচনার মুখে শিক্ষক

অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করে সমালোচনার মুখে শিক্ষক

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামায়াতকর্মীকে গ্রেফতারে আলটিমেটাম

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামায়াতকর্মীকে গ্রেফতারে আলটিমেটাম

পাবনায় বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু

মাছ ধরতে গিয়েছিল বিলে পাবনায় বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু

এসেই গুলি, যেতে যেতে বলল আজ থেকে পুষ্পপাড়া স্বাধীন

গরুহাটের নিয়ন্ত্রণ নিয়ে পাবনায় জোড়া খুন এসেই গুলি, যেতে যেতে বলল আজ থেকে পুষ্পপাড়া স্বাধীন

গরুর হাটের নিয়ন্ত্রণ নিয়েই পাবনায় জোড়া খুন

গরুর হাটের নিয়ন্ত্রণ নিয়েই পাবনায় জোড়া খুন

আরও পড়ুন

মাও সে-তুঙের উপহার দেওয়া ভাসানীর ট্রাক্টর ধুলোয় মলিন

মাও সে-তুঙের উপহার দেওয়া ভাসানীর ট্রাক্টর ধুলোয় মলিন

শহীদ সাগর স্মৃতিস্তম্ভে আগুন, সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার ৩

শহীদ সাগর স্মৃতিস্তম্ভে আগুন, সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার ৩

গোডাউন থেকে সার লুটের ঘটনায় মামলা, মাইকিং করে ফেরত চাইল প্রশাসন

গোডাউন থেকে সার লুটের ঘটনায় মামলা, মাইকিং করে ফেরত চাইল প্রশাসন

ভাঙ্গায় গভীর রাতে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মশাল মিছিল, গ্রেফতার ৪

ভাঙ্গায় গভীর রাতে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মশাল মিছিল, গ্রেফতার ৪

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম